IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে ছিনতাইয়ের ঘটনায় এক আসামি গ্রেপ্তার

বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে ছিনতাইয়ের ঘটনায় এক আসামি গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : রাজশাহী মহানগরীতে সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনায় এক আসামি গ্রেপ্তারসহ ১৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: ইমরান মিঠু(২৯) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বাজেকাজলা এলাকার আবুল হোসেন ওরফে আবুল কাশেমের ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৫ রাত সাড়ে ৩টায় বোয়ালিয়া মডেল থানার রানীনগর রেশমপট্টি এলাকায় এক দম্পতির সাথে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মো: পারভেজ হাসান ও তার স্ত্রী লক্ষ্মীপুর মোড় হয়ে অটোরিকশায় রামচন্দ্রপুর নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ইসকন মন্দিরের সামনে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তাদের রিকশার গতিরোধ করে। একজন হাতে হাসুয়া এবং অন্যজন টর্চলাইট দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার ৮০০ টাকা, পাঁচটি ব্যাংকের এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। উক্ত ঘটনায় ভুক্তভোগী বোয়ালিয়া মডেল থানায় এজাহার দাখিল করলে একটি নিয়মিত ছিনতাই মামলা রুজু হয়।

আরএমপির বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে ছিনতাইয়ের ঘটনায় নগদ টাকা, মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়।

পরবর্তীতে আজ ২০ জুলাই ২০২৫ তারিখ ভোর সাড়ে ৫টায় বোয়ালিয়া থানার এসআই মো: নাসির উদ্দিনের নেতৃত্বে র্যাব-৫ এর টেকনিক্যাল টিম ও আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের যৌথ সহায়তায় রাজশাহী মহানগরীর বাজেকাজলা এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ফোন ক্রয়ের আসামি মিঠুকে গ্রেফতার করা হয়। এসময় আসামির হেফাজতে থাকা এই ছিনতাইয়ের ঘটনার ছিনতাইকৃত ২টি মোবাইল ফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৬টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ইমরান স্বীকার করে ছিনতাইকৃত ২টি মোবাইল ফোন কুখ্যাত ছিনতাইকারী মো: মিলন ওরফে চুয়ানি মিলনের কাছ থেকে নিয়েছে। এজাহার নামীয় কুখ্যাত ছিনতাইকারী মিলনকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31