ধূমকেতু প্রতিবেদক : ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (এফ-৭ বিজিআই) বিধ্বস্ত হয়ে ১৯ জনের মর্মান্তিক মৃত্যু ও ১৬৪ জনের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে বরেন্দ্র অঞ্চলের গবেষণাভিত্তিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ (ইয়্যাস)’।
আজ এক বিবৃতিতে ইয়্যাস জানায়, এ ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশই স্কুল-কলেজের শিক্ষার্থী হওয়ায় জাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি, আহতদের চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।


