IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ডাক্তার ইফতেখারুলের ছোঁয়ায় বদলে গেছে তারাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল, বেড়েছে সেবার মান

ডাক্তার ইফতেখারুলের ছোঁয়ায় বদলে গেছে তারাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল, বেড়েছে সেবার মান

ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার কে. এম ইফতেখারুল ইসলাম যোগদানের পর তার ছোঁয়া পেয়ে বদলে গেছে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের চিত্র। প্রনীসম্পদ হাসপাতালটি ফিরে পেয়েছে প্রাণ। পাশাপাশি চিকিৎসা সেবার মানও বেড়েছে।

২০২৪ সালের ৩রা সেপ্টেম্বর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে ডাক্তার কে , এম ইফতেখারুল ইসলাম যোগদানের পর থেকে তার দক্ষতায় পাল্টে গেছে এ হাসপাতালের চিত্র। যোগদানের মাত্র কয়েক মাসের ব্যবধানে হাসপাতালের গাড়ী রাখার গ্যারেজ তৈরি ,বাথরুম সহ বিভিন্ন রুমের সংস্কার এবং ভবন রং করা সহ হাসপাতালের অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে হাসপাতালটি নতুন ভাবে ঢেলে সাজিয়েছেন সরকারের মাঠ প্রশাসনের এই কর্মকর্তা। এখানে আগের চেয়ে চিকৎসা সেবার মানও বেড়েছে অনেক গুন। প্রশাসনিক কাঠামো হয়েছে অত্যন্ত শক্তিশালী। দাপ্তরিক কর্মকান্ডে বেড়েছে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা।

দীর্ঘদিনের নানা অনিয়ম ও দুর্নীতির বেড়াজাল ছিন্ন করে রংপুর জেলার একটি মডেল প্রনীসম্পদ হাসপাতাল হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন তারাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ ডাঃ কে. এম. ইফতেখারুল ইসলাম যোগদানের পর থেকে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু, ছাগল, মহিস, ভেড়া, হাঁস, মোরগ সহ হাসপাতালে নিয়ে আসা সকল ধরনের গৃহ পালিত পশু-পাখি’র চিকিৎসা সেবা নিশ্চিত করার ব্যাপারে তিনি সোচ্চার থাকেন সব সময়। খামারি সহ গ্রাম পর্যায়ের সকল সাধারন মানুষের সাথে সুন্দর ব্যবহার ও সমন্বয় করার মাধ্যমে একজন সৎ আদর্শবান জনবান্ধব ভেটেরিনারি চিকিৎসক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন ডাক্তার কে. এম. ইফতেখারুল ইসলাম। তার বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মকান্ডের জন্য গ্রাম পর্যায়ের হাঁস, মুরগী, ছাগল, গরু ও মহিষ পালনকারীরা তাকে খুবই পছন্দ করেন। প্রতিদিনই কোন না কোন খামার পরিদর্শন করে গরু ও ছাগল পালনে খামারিদের খামার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে ব্যাপক গুরুত্বারোপ করেন তিনি। তার এমন কর্মকান্ডে খামারিদের মাঝেও এসেছে ব্যাপক গতিশীলতা।

অফিস চলাকালীন সময়ে তার দপ্তরে সেবার দরজা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সময়ে প্রশিক্ষনের মাধ্যমে প্রতিনিয়ত সাধারন মানুষের কাছে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে খামারিদেরকে আরো উৎসাহিত করে যাচ্ছেন তিনি । এ ধারাবাহিকতায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী সবাইকে নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন মাঠ প্রশাসনের এ কর্মকর্তা।স্থানীয় এলাকাবাসী ও উপজেলা প্রনীসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারীগণ হাসপাতালে সেবা নিতে আশা সাধারন মানুষের কাছ থেকে জানা গেছে, তার সততা ও নিষ্ঠার কারণে তারাগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালটি প্রাণ ফিরে পেয়েছে।

স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গ্রহন করা সকল পদক্ষেপ তারাগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর অক্ষরে অক্ষরে পালন করছে। ফলশ্রুতিতে তার দক্ষতা ও যোগ্যতা সবার নজর কেড়েছে। দাপ্তরিক অনিয়ম-দুর্নীতি রোধ ও সরকারর দেয়া সব’কটি প্রকল্প বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সাথে তদারকি করে থাকেন তিনি।

এ উপজেলার গ্রামীন খামারীদেরকে সাবলম্বী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। অফিসের কাজ শেষে প্রতিদিনই কোন না কোন খামার পরিদর্শন করে উন্নত জাতের গরু, দেশি ও উন্নত জাতের ছাগল পালনের পরামর্শ দিয়ে খামারিদের বিভিন্ন সমস্যার সমাধান করাসহ উপজেলার বিভিন্ন প্রকল্পের কাজের সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করেন তিনি । বর্তনানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসে এখানে হয়রানির বদলে দ্রুত পশুর চিকিৎসা সেবা গ্রহন করতে পারছেন সাধারন মানুষ। তার হস্তক্ষেপে চিকিৎসা সেবার মানও অনেকটাই বেড়েছে । তেমনি দাপ্তরিক নানা কর্মকান্ডেও ফিরে এসেছে স্বচ্ছতা ও গতিশীলতা।

কুর্শা জদ্দি পাড়ার প্রবীণ খামারি জহুরুল হক জানান, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এসে খামারি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নির্ভয়ে যাতায়াত করে তাদের গৃহ পালিত পশু লালন-পালনে বিভিন্ন সমস্যার সমাধান পাচ্ছেন যা অত্যন্ত আশাব্যঞ্জক। সরকারি নীতিমালার আলোকে জনকল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছেন তিনি। একজন জনবান্ধব প্রশাসনের উৎকৃষ্ট উদাহরণ তারাগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ও প্রনীসম্পদ কর্মকর্তা ডাক্তার কে. এম. ইফতেখারুল ইসলাম।

এ ব্যাপারে জানতে চাইলে, প্রনীসম্পদ কর্মকর্তা ডাঃ কে,এম ইফতেখারুল ইসলাম বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রামীণ খামারিদের অবকাঠামোগত ও দেশের প্রাণী সম্পদ খাতের মানসম্মত উন্নয়ন এবং দপ্তরের প্রতিটি ক্ষেত্রে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হচ্ছে আমার লক্ষ্য। সকল জনপ্রতিনিধি, সাংবাদিক ও খামারি সহ সর্বস্থরের সচেতন মহলের সহযোগিতা অব্যাহত থাকার কারনেই আমি এ কাজ গুলো করতে পেরেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31