ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরের প্রবীণ শিক্ষাবিদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াস উদ্দিন মাস্টার আর নেই। (ইন্না …… রাজেউন।) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ২:১৫ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। আলহাজ্ব গিয়াস উদ্দিন উপজেলার হাতুড় ইউনিয়নের মালাহার দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
শিক্ষা জীবন শেষে তিনি কিছুদিন বেলকুড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করলেও পরবর্তীতে গাহলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে পুরো চাকুরীজীবন শেষ করেন। তিনি মালাহার বালিকা বিদ্যালয়সহ এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাÐের সাথে জড়িত ছিলেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় এলাকায় রাস্তা-ঘাট, ব্রিজ-কালভাট, স্কুল-মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল নির্মাণসহ সমাজের সার্বিক উন্নয়নে তাঁর অবদান ছিল অসামান্য।
তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র, আদর্শ ও হৃদয়বান শিক্ষক,এবং উন্নত সমাজ গড়ার কারিগর। আমাদের সমাজে রাজনৈতিক বিভিন্ন মতাদর্শ থাকলেও তিনি ছিলেন ব্যতিক্রমধর্মী এক কালজয়ী প্রাণ-পুরুষ যাঁর মনে ছিল শুধুই সামাজিক উন্নয়নের চিন্তাধারা। ব্যক্তিগত জীবনে কখনো কখনো স্বার্থান্বেষীর কাছে উপেক্ষিত হলেও সমাজের সার্বিক উন্নয়নে আপসহীন এক মহান যোদ্ধা। সামাজিক উন্নয়নমূলক কর্মকাÐ পরিচালনা করতে গিয়ে তিনি অনেক সময় বহু বাঁধার সম্মুখীন হয়েছেন বটে কিন্তু পিছপা হননি।
ব্যর্থতা তাঁকে কখনো গ্রাস করতে পারেনি বরং যেখানেই বাঁধা প্রাপ্ত হতেন সেখানেই অদম্য মনোবল নিয়ে দুর্বার গতিতে সফলতা ছিনিয়ে এনেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন নিরলস পরিশ্রমী, ত্যাগী, সৎসাহসী, দক্ষ-অভিজ্ঞ, নিঃস্বার্থ ও পরিচ্ছন্ন কর্মীকে হারালেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ছাত্র-ছাত্রী রেখে গেছেন।#


