IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বাগমারায় মাছ চুরির অপবাদে ভ্যান চালককে গাছে বেঁধে নির্যাতন

বাগমারায় মাছ চুরির অপবাদে ভ্যান চালককে গাছে বেঁধে নির্যাতন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় মাছচোর সন্দেহে এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে হাটমাধনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যক্তির নাম মুজিবুর রহমান (৫৬)। তিনি উপজেলার নরদাশ ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের বাসিন্দা।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বুধবার সকালে হাটগাঙ্গোপাড়া এলাকার আড়তে মাছ বিক্রি শেষে নিজের ভ্যান নিয়ে বাড়িতে ফিরছিলেন মুজিবুর। তিনি হাটমাধনগর এলাকায় পৌঁছালে তাঁর পথ রোধ করেন স্থানীয় কয়েকজন। মুজিবুর কেন তাঁদের বিল থেকে মাছ চুরি করে বিক্রি করছেন, এমন অভিযোগ করে এ বিষয়ে জানতে চান। একপর্যায়ে রশি দিয়ে তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলেন। এ সময় তাঁকে মারধর করে আবার মাছ চুরির বিষয়ে জানতে চান। পরে সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পৌঁছান হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

এ বিষয়ে মুজিবুর রহমানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, তবে তাঁর স্বজনেরা জানান, জোঁকাবিলে মাছ চাষ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে খুনের ঘটনাও ঘটেছে। এবারও হাটমাধনগর ও বাসুদেবপাড়া গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মুজিবুর রহমানকে মিথ্যা অপবাদ দিয়ে আবুল কালাম, আফসার আলী, পিয়ার বকস, নাদের আলীসহ কয়েজন গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল কালাম বলেন, মুজিবুর ও তাঁর ভাই এবাদুর রহমান বিলের মাছ চুরি করে বাজারে বিক্রি করে আসছেন। কয়েক দফা হাতেনাতে ধরে সতর্ক করা হলেও তাঁরা শোনেননি। এ ছাড়া তাঁদের এলাকায় বিলের মুখের একটি জলকপাট খুলে পানি ও মাছ বের করে দিয়েছেন তাঁরা।

মুজিবুরকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে জানিয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক সিদ্দিকুর রহমান আজ বেলা একটার দিকে বলেন, সেখানে গিয়ে মুজিবুরকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাননি তাঁরা। তাঁর বিরুদ্ধে বিলটির মাছচাষিদের পক্ষ থেকে চুরির মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ না পেলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31