ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই পুনর্জাগরনে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ (ভার্চুয়াল) করা হয়। এ উপলক্ষে শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর এবং উপজেলা মহিলবিযয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিযয়ক অফিসার পঙ্কজ কুমার দাস।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তব্য রাখেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সমন্বয়ক রাসেল আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, রহনপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ্ আঃ হাই সিদ্দিকী কামাল, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, জুলাই কন্যা উম্মে হাবিবা প্রমুখ।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


