ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তাছের আলীর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের রামগুইয়া গ্রামে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে বীর মুক্তিযোদ্ধা তাছের আলীকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার সময় বার্ধক্য জনিত কারনে ৭১ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুমের জানাযার পূর্ব মুহূর্ত রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনকালে উপস্থিত ছিলেন , সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, বাগমারা থানার এসআই রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন মিলমাতল, আব্দুল খালেক, আব্দুস সামাদ, আত্মীয় স্বজন, পরিবারের সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাযায় উপস্থিত ছিলেন। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।


