IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় স্কুলছাত্রীর আত্মহত্যা, বাবা ওসৎমায়ের বিরুদ্ধে প্ররোচনার মামলা

মান্দায় স্কুলছাত্রীর আত্মহত্যা, বাবা ওসৎমায়ের বিরুদ্ধে প্ররোচনার মামলা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় সৎমায়ের নির্যাতন সইতে না পেরে আফরিন আক্তার রিভা (১৫) নামের এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় দুইজনের বিরুদ্ধে প্ররোচনার মামলা করা হয়েছে। শনিবার রাতে মান্দা থানায় মামলাটি করেন মারা যাওয়া স্কুলছাত্রী রিভার মা রুমালি আক্তার।

মামলায় স্কুলছাত্রী রিভার বাবা নওগাঁর পতœীতলা উপজেলার কাঁটাখালি গ্রামের বাসিন্দা আকবর হোসেন (৪২) ও তার দ্বিতীয় স্ত্রী রোজিনা আক্তারকে (৩৫) আসামি করা হয়েছে। স্কুলছাত্রী রিভা মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে একটি ভাড়া বাসায় থেকে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে নবম শ্রেণীতে লেখাপড়া করছিল।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, স্কুলছাত্রীর মরদেহ ময়নাতদন্ত শেষে পতœীতলা উপজেলার কাঁটাখালি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঘটনায় তার মা বাদী হয়ে স্বামী ও সতীনের বিরুদ্ধে থানায় আত্মহত্যা প্ররোচনার মামলা করেন। মামলার আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

প্রসঙ্গত স্কুলছাত্রীর বাবা আকবর হোসেন স¤প্রতি রোজিনা আক্তার নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। দুসপ্তাহ আগে ওই নারীকে এনে প্রথম স্ত্রীর ভাড়া বাসায় তোলা হয়। এ নিয়ে পারিবারিক ঝামেলা শুরু হলে গত সোমবার (২১ জুলাই) প্রথম স্ত্রী রুমালি আক্তারকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়। এ সময় রিভা ও তার ভাই রিয়াদকে মায়ের সঙ্গে যেতে দেওয়া হয়নি।

এরপর থেকে স্কুলছাত্রী রিভা ও তার ভাই রিয়াদের ওপর বিভিন্নভাবে নির্যাতন শুরু করেন সৎমা রোজিনা আক্তার। গত শুক্রবার (২৫ জুলাই) সৎ মায়ের হাতে মারধরের শিকার হয় রিভা। এ অবস্থায় গতকাল শনিবার শয়ন কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। রিভা আত্মহত্যার আগে তার বাবা ও সৎমাকে দায়ী করে একটি চিরকুট লিখে যায়। ঘটনার পরপরই আত্মগোপনে যান অভিযুক্ত রোজিনা আক্তার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31