IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাচোলে ফলক ছাড়াাই প্রায় ৬কোটি টাকার বর্জ শোধনাগারের উদ্বোধন,বাইরে ময়লার স্তুুপের দূর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

নাচোলে ফলক ছাড়াাই প্রায় ৬কোটি টাকার বর্জ শোধনাগারের উদ্বোধন,বাইরে ময়লার স্তুুপের দূর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার নির্মিত বর্জ শোধনাগার নামফলক ছাড়াই উদ্বোধন করা হযয়েছে প্রায় ৬ কোটি টাকায় নির্মিত বর্জ শোধনাগার এর আয়তন প্রায় ১১বিঘা। শোধনাগারের বাইরে বর্জ(ময়লা)’র স্তুুপ। ময়লার দূর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়েপড়েছে। গত ৭ জুলাই উদ্বোধনী ফলক ছাড়াই বর্জ ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
পৌরসভার নির্বাহী খায়রুল ইসলাম জানান, ২০২৩ সালের ১২ মার্চ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (ঘগডঝঝচ)’র আওতায় সদর ইউনিয়নের (লক্ষণপুর- দরবেশপুর)গ্রামে খাড়ির ধারে সমন্বিত বর্জ ব্যবস্থাপনা সুবিধা (ওহঃবমৎধঃবফ ডধংঃব গধহধমবসবহঃ ঋধপরষরঃু) স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তৎকালীন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু।

নাচোল পৌরসভার বর্জ ওই শোধনাগারে ফেলার জন্য একটি আধুনিক বর্জ শোধনাগার নির্মানের উদ্বোধন করা হয়েছিল। গত ৭ জুলাই ওই শোধনাগারের বর্জ ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করা হলেও উদ্বোধনী ফলক স্থাপন করা হয়নি। ওই শোধনাগারের বাইরে রাস্তাঘেঁষে ময়লার স্তুপ রয়ে গেছে।

বর্তমানে ময়লার দুর্গন্ধে ঐ এলাকায় বসবাসকারী ও সদর ইউনিয়ন পরিষদে যাতায়াতকারী জনসাধারণের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। শোধনাগারের পার্শবর্তী সাবের আলীর স্ত্রী নীলুফা বেগম, রুবেল আলীর স্ত্রী জবেদা, মইনুদ্দিনের স্ত্রী নাজমা বেগম, জয়নুদ্দিন ও ইনসান আলী তাদের অভিযোগে জানান, পূর্র্বের পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী নিকট অভিযোগ করলে তারা উল্টো আমাদের ওই স্থান থেকে বাড়ি সরিয়ে নিতে বলেন। আমরা অসহায় গরীব, ভুমিহিন মানুষ।

এদিকে শোধনাগারের শ্রমিকদের নিদৃষ্ট পোশাক ছাড়াই অস্বাস্থ্যকার পরিবেশে কাজ করতে দেখা গেছে। এবিষয়ে উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলি মাহবুবুল আলম জানান, এই কাজটি পূর্বে ইঞ্জিনিয়ার ইউসুফ আলী শুরুকরেছিলেন। তবে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, শ্রমিকদের পোশাক, ময়লার স্তুুপ না সরিয়ে তড়িঘড়ি করে উদ্বোধন করা এবং নির্মানকাজের সাথে উদ্বোধনী ফলকের খরচ ধরা আছে কিনা তা জানা নেই।

এ ব্যাপারে সদর ইউপি সদস্য আতাউর রহমান জানান, প্রায় ৬কোটি টাকা ব্যয়েনির্মিত শোধনাগারটি এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। কারণ ময়লার ¯ু‘প গড়েতুলেছে শোধনাগারের বাইরে, এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

এবিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন জানান, তিনি সদ্য যোগদান করেছেন,এবিষয়ে আমার জানানেই তবে কোন অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31