ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে অভিযান চালিয়ে ২৭০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা। যার বাজার মূল্য ২৭ হাজার টাকা।
আজ মঙ্গলবার ২৯ জুলাই সকাল ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলামের নেতৃত্বে বানেশ্বর হাটে একটি অভিযান পরিচালনা করা হয় । সেই সময় ২৭০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এবং কারেন্ট জাল বিক্রেতা বিষয়টি আগেই টের পেয়ে সেখান থেকে পালিয়ে যাই।
জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তার এ,কে, এম, নূর হোসেন নির্ঝর এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম সিনিয়র উপজেলা মৎস্য অফিস , পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন।


