ধূমকেতু প্রতিবেদক : সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখে রাজশাহীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা ভিত্তিক এ্যাডভান্সড ভিডিপি প্রশিক্ষণ (পুরুষ ১ম-ধাপ) উদ্বোধন করা হয়েছে। ২৮ দিন ব্যাপী এই প্রশিক্ষণ ২৯/০৭/২০২৫ খ্রিঃ থেকে ২৫/০৮/২০২৫ খ্রিঃ পর্যন্ত চলমান থাকবে। একই ধারাবাহিকতায় রাজশাহী রেঞ্জের আরোও ৬টি জেলায় এই প্রশিক্ষণ শুরু হয়।
গত ২৯ জুলাই রাজশাহী আনসার ব্যাটালিয়ন (১৯ বিএন) এর প্রশিক্ষণ কেন্দ্রে ২৮ দিনের ভিডিপি এ্যাডভান্সড প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে সার্কেল এ্যাডজুট্যান্ট মোঃ রাজিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের পরিচালক ও রেঞ্জ কমান্ডার আশিষ কুমার ভট্রাচার্য, বিভিএমএস মহোদয়।
প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রাথমিক চিকিৎসা, নেতৃত্বের বিকাশ ও আত্মরক্ষা কৌশল, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রমসমূহ জনসচেতনতা বৃদ্ধিই এই প্রশিক্ষণের মূখ্য উদ্দেশ্য।
তিনি আরো বলেন, ভিডিপি সদস্যদের আধুনিক ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরও দক্ষ জনশক্তিতে রুপান্তরের লক্ষ্যে বাহিনীর পক্ষ হতে নানমুখী উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা নিজেদের মধ্যে নেতৃত্ব ও আত্মনির্ভরতা গড়ে তোলার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় উন্নয়নের ভুমিকা রাখতে পারবে। ২৮ দিন ব্যাপী এই প্রশিক্ষণে মোট ১৭টি মডিউলের উপর সেশন পরিচালনা করা হবে। বিভাগীয় প্রশিক্ষক ছাড়াও অন্যান্য সরকারি দপ্তরের ৮জন অতিথি বক্তা সেশন পারচালনা করবেন। প্রশিক্ষণের প্রধান মডিউল গুলো হলোঃ- মৌলিক শরীর চর্চা ও ড্রিল, শটগান ব্যবহারকালীন নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ও ফায়ারিং অনুশীলন, বাহিনী সমপর্কিত ধারনা ও সাংগঠনিক কাঠামো পরিচিতি, মানব নিরাপত্তায় ভিডিপি সদস্যদের কর্মকৌশল, কমিউনিটি এলার্ট মেকানিজম ও সফল উদ্যোক্তা হওয়ার যোগ্যতা ও কলাকৌশল। এ সময় প্রশিক্ষণে রাজশাহী এবং নাটোর জেলার ১৮০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক ড. লুৎফর রহমান, রাজশাহী রেঞ্জ, জেলা কমান্ড্যান্ট আরিফ বিন জলিল ভিএএম, রাজশাহী জেলা, সার্কেল এ্যাডজুট্যান্ট আশরাফুন্নেসা, সার্কেল এ্যাডজুট্যান্ট মোঃ জালালউদ্দীন মোল্লা, সার্কেল এ্যাডজুট্যান্ট আমিনুল হক, থানা প্রশিক্ষক মোঃ ফারুক, মোঃ মোজাম্মেল, মোঃ মিজানুর রহমান, বিচ্ছাদ এবং আনসার ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর প্রশিক্ষকবৃন্দ।


