IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে চুরি যাওয়া ১০লাখ ৯৫হাজার টাকা উদ্ধারসহ গ্রেফতার ১

তানোরে চুরি যাওয়া ১০লাখ ৯৫হাজার টাকা উদ্ধারসহ গ্রেফতার ১

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর উপজেলা সদর সব-রেজিষ্টার অফিসের বারান্দা থেকে চুরি হওয়া ১১লাখ ৩০হাজার টাকার মধ্যে ১০লাখ ৯৫হাজার টাকা উদ্ধার সহ ১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম আরজেদ আলী(৪৪)। সে বাধাইড় ইউনিয়নের উচাডাঙা গ্রামের সাইদুর রহমানের ছেলে। গতকাল বুধবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে টাকা সহ গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, চলতি মাসের (২৮ জুলাই) সোমবার রাজশাহীর বোয়ালিয়া থানার শিরোইল মঠপুকুর গ্রামের মৃত রবিউল ইসলামের স্ত্রী মোসাঃ মাবিয়া(৬৫) তানোর সাব-রেজিস্ট্রি অফিসে জমি বিক্রির ১১লাখ ৩০হাজার টাকা নিয়ে বসে ছিলেন দলিল সম্পাদনার জন্য।

এসময় তিনি অন্যমনস্ক হওয়া মাত্র টাকা ভর্তি ব্যাগ নিয়ে উধাও হয়ে যায় চোর। এঘটনায় ভুক্তভোগী মাবিয়া তানোর থানায় অভিযোগ দায়ের করলে বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার দুই দিনের মধ্যে ১০লাখ ৯৫হাজার টাকা উদ্ধার সহ ১জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। বাকি টাকা সহ দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনার পর থেকেই অভিযান পরিচালনা করা হচ্ছে। বাকিদেরকেও গ্রেফতার করা সহ টাকা উদ্ধারে অভিযান চলছে। আশা করা যাচ্ছে দ্রুত সকল অপরাধীদের গ্রেফাতর করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31