ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন।
বৃহস্পতিবার তার কার্যালয়ে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, নাহিদ ইসলাম, মনিরুল ইসলাম দোয়েল, আলাউদ্দিন পারভেজ, আব্দুস সালাম তালুকদার, নুর মোহাম্মদ, আল-মামুন বিশ্বাস, সামিরুল ইসলাম, আমিনুল ইসলামসহঅন্যরা।
সভায় সাংবাদিকরা চলমান সার সংকটের বিষয়টি তুলে ধরলে কৃষি কর্মকর্তা জানান,চলতি আমন মৌসুমে উপজেলায় কোন সারের সংকট হবে না।
তিনি আরও জানান,বর্তমানে ডিএপি ও টিএসপি সারের যথেষ্ট মজুদ রয়েছে। এ বিষয়ে তিনি কৃষকদের হতাশ না হওয়ার আহবান জানান।


