ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার প্রসাদপুর কামিল মাদ্রাসার আন্ত:শ্রেনী ফুটবল প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মাদ্রাসা মাঠে আয়োজিত চুড়ান্ত খেলায় আলিম শ্রেনীর শিক্ষার্থীরা ২-০ গোলে ফাজিল শ্রেনির শিক্ষার্থীদের পরাজিত করে।
খেলা শেষে বিজয়ীদলের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, ড.মিজানুর রহমান, মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী, সিনিয়র শিক্ষক মাইনুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মোত্তাকিম হোসেনসহ অন্যরা।


