IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে ডাসকো ফাউন্ডেশনের সিভিক ফোরামের কমিটি গঠন

তানোরে ডাসকো ফাউন্ডেশনের সিভিক ফোরামের কমিটি গঠন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের উপজেলা পর্যায়ে লোকমোর্চা (সিভিক ফোরাম) এর কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টায় বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে পৌরশহরের অর্কিড স্কুল এন্ড কলেজ সংলগ্ন তানোর উপজেলা প্রেসক্লাব চত্বরে এক আলোচনা সভা শেষে এই কমিটি গঠন করা হয়।

এ অনুষ্ঠান সঞ্চালনা ও প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কমিটির দায়িত্ব-কর্তব্য তুলে ধরেন উপজেলা কো-অর্ডিনেটর সুদেশ চন্দ্র। সভায় সভাপতিত্ব করেন, তানোর প্রেসক্লাবের ক্যাশিয়ার ও সিনিয়র সাংবাদিক ইমরান হোসাইন। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ের লোকমোর্চার তৃণমূল পর্যায়ের সমস্যাসমূহ চিহ্নিত করে তা এই লোকমোর্চার মাধ্যমে উপজেলা পর্যায়ে এডভোকেসি করে সেগুলো সমাধান করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া এসকল উদ্যোগ বা কাজ বাস্তবায়নে কমিটির পক্ষ থেকে ডাসকো ফাউন্ডেশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

সভায় উপস্থিত ছিলেন, তানোর প্রেসক্লাবের সদস্য ও গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও অর্কিড স্কুল এন্ড কলেজের অন্যতম পরিচালক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ শাওন সহ ইউনিয়ন পযায়ের লোকমোর্চা সভাপতিবৃন্দ, যুব প্রতিনিধি এবং তৃতীয় লিঙ্গের প্রতিনিধিৃবন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে ২৫ সদস্য বিশিষ্ট তানোর উপজেলা লোকমোর্চা (সিভিক ফোরাম) কমিটি গঠন করা হয়। এতে চেয়ারপারসন হিসেবে সর্বসম্মতিক্রমে মফিজ উদ্দিন, ভাইস চেয়ারপারসন হিসেবে ইমরান হোসেন, মহিলা ভাইস চেয়ারপারসন রেজিয়া বেগম, সাধারণ সম্পাদক হিসেবে মনিরুজ্জামান মনি এবং যুগ্ম সম্পাদক হিসেবে শ্যামলী খাতুনের নাম ঘোষণা করা হয়। এছাড়াও, কার্যনির্বাহী সদস্য হিসেবে টিপু সুলতান, মিজানুর রহমান, আব্দুস সবুর, বকুল হোসেন, সারোয়ার হোসেন সহ আরো ১৫ জনের নাম ঘোষণা করা হয়।

আলোচনা পর্বে বক্তারা আশা প্রকাশ করেন, গেটকা প্রকল্পের মাধ্যমে জলবায়ূ পরিবর্তনের ঝুকি মোকাবেলা এবং লিঙ্গ ভিত্তিক বৈষম্য হ্রাসে কার্যকর উদ্যোগ নেওয়া যাবে। উপস্থিত স্থানীয় প্রতিনিধিরা মনে করেন, সঠিক বাস্তবায়ন ও স্বচ্ছ কার্যক্রমের মাধ্যমে প্রকল্পটি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতে এই প্রকল্প ঘিরে মানুষের প্রত্যাশা বাড়ছে। বিশেষ করে নারী, যুব ও পরিবেশবান্ধব উন্নয়ন নিয়ে সচেতন মহলে আলোচনা শুরু হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31