IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় চিকিৎসা নিতে যাওয়া শিক্ষক দম্পতিকে লাঞ্ছিতের অভিযোগে

মান্দায় চিকিৎসা নিতে যাওয়া শিক্ষক দম্পতিকে লাঞ্ছিতের অভিযোগে

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে এক শিক্ষক দম্পতি লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। এ সময় কর্তব্যরত চিকিৎসকসহ অফিস স্টাফের কয়েকজন মিলে শিক্ষক দম্পতির ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী দম্পতি হলেন উপজেলার ফতেপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক তাজিবুল হক ও প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন নাহার। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষক সমাজ ও সুধী মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ ঘটনায় শনিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষক দম্পতি।

ভুক্তভোগী শিক্ষক তাজিবুল হক বলেন, ‘আমার স্ত্রী ও আমি দুজনেই শারীরিকভাবে অসুস্থ বোধ করায় শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে গিয়ে দেখি জরুরি বিভাগের চিকিৎসক রিফাত বিনতে জান্নাত ওষুধ বিক্রয় প্রতিনিধির সঙ্গে কথাবার্তায় ব্যস্ত। আমরা ভিতরে ঢুকতে চাইলে বাধা দেওয়া হয়। এর বেশ কিছু পরে ভেতরে প্রবেশ করলেও ডাক্তার আমাদের ওপর নাখোশ হন।’

তিনি আরও বলেন, ‘আমি প্রেসার মাপতে চাইলে তিনি বাইরে গিয়ে অপেক্ষা করতে বলেন। চিকিৎসক আমার চিকিৎসা দিলেও আমার স্ত্রীর চিকিৎসা দিতে অপারগতা জানান। এ সময় আমি মোবাইলে কিছু ভিডিও ধারণ করলে তিনি ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন।’
শিক্ষক তাজিবুলের অভিযোগ, ‘পরে চিকিৎসকের ইঙ্গিতে প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক ইমন, নৈশপ্রহরী সোহেল রানা, স্বেচ্ছাসেবক নাজমুল হক ও বাপ্পি নাগ এবং লাঠিয়াল বাবলু এসে আমাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। একপর্যায়ে টেনে-হিঁচড়ে জরুরি বিভাগের ভেতরে নিয়ে হেনস্তা ও আটকে রাখা হয়।’

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চিকিৎসক রিফাত বিনতে জান্নাত বলেন, ‘আমি যথাযথভাবে চিকিৎসা দিয়েছি। প্রেসার মাপাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে ওই শিক্ষক মোবাইলে আমার ছবি ও ভিডিও ধারণ করেন। তারা পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন।’

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাসনিম হোসেন আরিফ বলেন, ‘এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31