IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাচোলে স্বাধীনতার ৫০ বছরেও হয়নি পাকা রাস্তা দুর্ভোগে গ্রামবাসী

নাচোলে স্বাধীনতার ৫০ বছরেও হয়নি পাকা রাস্তা দুর্ভোগে গ্রামবাসী

ধূমকেতু প্রতিবেদক,নাচোল : স্বাধীনতার ৫০ বছর পার হলেও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সাথে যোগাযোগের ক্ষেত্রে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার কাঁচা রাস্তাটি পাকাকরণ না হওয়ায় গ্রামের প্রায় তিন হাজার পরিবার চরম দুর্ভোগে জীবন যাপন করছে। নাচোল উপজেলার ৪টি ইউনিয়নের প্রায় গ্রামের সাথে যোগাযোগের ক্ষেত্রে পাকা রাস্তার সাথে সংযোগ স্থাপন করা হয়েছে। কিন্তু নেজামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সাথে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার কাঁচা রাস্তাটি স্বাধীনতার ৫০ বছর পার হলেও অদ্যাবধি পাকাকরণ না হওয়ায় গ্রামের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, কৃষি থেকে পিছিয়ে পড়েছে।

আজ শনিবার ২ আগষ্ট বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে ইসলামপুর নবদিগন্ত সোসাইটির উদ্যোগে গ্রামের উন্নয়ন ও মাদক নির্মূলে এক সাধারণ সভার আয়োজন করেছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নাচোল উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী,নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, অধ্যক্ষ কাউসার আলী। গ্রামের ভিতর দিয়ে কাঁচা রাস্তাটি যেন একটি পানি প্রবাহিত নালা। এই গ্রামে নেই কোন শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা, মক্তব। বেশীরভাগ ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত। লক্ষ্য করা গেছে ৮/১০ বছর বয়সী শিশুদের হাতে এন্ড্রয়েড মোবাইল ফোন তারা অনুষ্ঠানের ভিডিও করা নিয়ে ব্যস্ত।

অনুষ্ঠানের সভাপতি মাহবুল বলেন, এই গ্রামের শতাধিক মানুষ প্রবাসে রয়েছে । একটি পাকা রাস্তার যোগাযোগের অভাবে অটোরিকশা, ভ্যান চলাচল করতে পারে না। বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াত অনুপযোগী হয়ে পড়ে। উন্নয়নের সম্ভাবনা থাকলেও একটি পাকা রাস্তার সংযোগ না থাকায় এই গ্রামে উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে।

মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা, চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এই গ্রামের মানুষ। ফলে শিক্ষা থেকে বঞ্চিত শিশুরা এন্ড্রয়েড মোবাইল ফোন ও মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এই গ্রামের কোমলমতি শিক্ষার্থীসহ কর্মব্যস্ত অসহায় মানুষগুলোর প্রাণের দাবি পাকা রাস্তার সাথে এই গ্রামের আড়াই থেকে তিন কিলোমিটার কাঁচা রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা করা হোক।

নেজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল হক দাবি করে বলেন, স্বাধীনতার ৫০ বছর পার হলেও এছাড়া গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ উন্নয়নের নামে এদেশের মানুষকে ধোঁকা দিয়ে গেছে
।
ইসলামপুর গ্রামের কাঁচা রাস্তার সাথে পাকা রাস্তার মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার কাঁচা রাস্তাটি পাকাকরণের অভাবে মৌলিক চাহিদার মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত শিশুরা এন্ড্রয়েড মোবাইল ফোন ও মাদকের দিকে ঝুঁকে পড়ছে।

বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াত করতে চরম দুর্ভোগে পড়তে হয় গ্রামবাসীদের। সবচেয়ে বড় কষ্ট হয় কোন গর্ভবতী মা এবং মুমুর্ষ রোগীকে হাসপাতালে নিতে।

উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, সরজমিনে এসে আপনাদের সুখদুঃখের ভাগীহতে পেরে নিজেকে গর্বিতবোধ মনে করছি। তবে সরকারি নিয়মনীতি মেনে পাকা রাস্তার বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সকল ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31