ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থতিসহ অন্যান্য পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্ত অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার সকাল ১১ঘটিকায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা, তারাগঞ্জ থানার ওসি এম.এ ফারুক আহম্মেদ, তারাগঞ্জ বালাবাড়ি হাইওয়ে থানার ওসি মোস্তাফিজ, বাংলাদেশ সেনাবাহিনীর তারাগঞ্জ উপজেলায় দায়িত্ব প্রাপ্ত ক্যাম্প কমান্ডার সাদিক, বিভিন্ন পত্রিকার সংবাদিকগণ, চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক ও বিভিন্ন পেশা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।


