IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে দুই মাথাওয়ালা শিশুর জন্ম দিলেন গৃহবধূ

রাজশাহীতে দুই মাথাওয়ালা শিশুর জন্ম দিলেন গৃহবধূ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের কিসমত বিল্লী গ্রামের সুমাইয়া খাতুন (২০) নামের এক গৃহবধূ দুটি মাথাওয়ালা কন্যা শিশুর জন্ম দিয়েছেন। দুই মাথাওয়ালা হলেও দেহ ১টি। শনিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে কন্যা শিশুটির জন্ম হয়। গৃহবধূ সুমাইয়া বিল্লী গ্রামের গোলাম আযমের স্ত্রী। বর্তমানে শিশুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। শিশুর জন্মের পর থেকেই পরিবারেল লোকজন দুশ্চিন্তার মধ্যে পড়েছেন।

গতকাল রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সরজমিনে রাজশাহী খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে গিয়ে গৃহবধূ সুমাইয়ার খোঁজখবর নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, প্রসূতির শারীরিক অবস্থা ভালো রয়েছে। তবে জন্ম নেওয়া শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। সিজারিয়ানের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট শিশুটির জন্ম হয়েছে। প্রসূতি এখনও চিকিৎসাধীন রয়েছেন।

গৃহবধূ সুমাইয়ার খালু শ্বশুর মতিউরের সাথে কথা হলে তিনি জানান, গত প্রায় দেড় বছর হয়েছে সুমাইয়া ও গোলাম আযমের বিয়ে হওয়া। এরই মধ্যেই সে সন্তান সম্ভাবা হয়। এটি তাদের প্রথম সন্তান। শনিবার বিকেলে সুমাইয়াকে খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সিজারিয়ানের মাধ্যমে কন্যা শিশুটির জন্ম হয়। তবে তার দুটি মাথা রয়েছে। দুটি মাথা হলেও দেহ ১টি। এ নিয়ে গৃহবধূর স্বামীসহ সবাই খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে। বর্তমানে শিশুটি রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। সুমাইয়া এখন সুস্থ রয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বাসস’কে বলেন, দুটি মাথাওয়ালা ১টি সদ্য জন্ম নেওয়া শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তার চিকিৎসা চলছে। তার দেহ ১টি হলেও মাথা দুটি। মাথা দুটিও আলাদা আলাদা। এমন শিশুর জন্ম খুবই কম ও বিরল ঘটনা। এখন শিশুটিকে বাঁচিয়ে রাখায় আমাদের একমাত্র চেষ্টা হবে। শিশুটিকে নিয়ে আগামীতে কি পদক্ষেপ হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, শিশুটির জন্মই হয়েছে ত্রæটিপূর্ণ। এ জন্য এখন বাঁচিয়ে রাখায় মূলত প্রধান কাজ। এ ধরণের শিশুরা বিভিন্ন অসুখে ভোগে। আমরা তাকে সুস্থ রাখতে চেষ্টা করছি। অস্ত্রপাচারের মাধ্যমে আলাদা করা যায় তবে এক্ষেত্রে ব্যাপক জটিলতা রয়েছে। আমার জানামতে দেশে মাত্র ১টি এ ধরণের অস্ত্রপাচারের ঘটনা ঘটেছে। শিশুটিকে নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31