IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল ) অনুষ্ঠিতখননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বিভাজন নয়, আমরা সম্প্রীতির বাগমারা চাই : আব্দুল বারী

বিভাজন নয়, আমরা সম্প্রীতির বাগমারা চাই : আব্দুল বারী

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলার মাড়িয়া ইউনিয়নের তেলিপুকুর গাঙ্গোপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের সাথে রবিবার বিকেল বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগমারা শাখার উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর বাগমারা শাখার আমির কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্টেটারি ওহিদুল ইসলাম এর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার নায়েবে আমীর ডাঃ আব্দুল বারী।

তিনি তার বক্তব্যে বলেন,” সংখ্যালঘু বলে কোন কথা নেই। আমরা সবাই বাংলাদেশী, হিন্দু- মুসলিম ভাই ভাই। বিগত যত সরকার তাদের আমলে ধর্মীয় বিভাজনের রাজনীতি করেছে, ফলে ধর্মীয় মেরুকরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী এই সংস্কৃতি ভেঙে দিবে এবং ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করা হবে।

উক্ত মতবিনিময় সভার সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে বক্তব্য রাখেন শ্রী নারায়ণ কুমার সরকার, তিনি বলেন, “পাঁচ আগষ্ট যখন আওয়ামী সরকার পতন হয় তখন সর্বপ্রথম বাগমারা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতারা আমাদের সুরক্ষার জন্য সবসময় খবর রেখেছেন এবং আমাদের নিরাপত্তা দিয়ে এসেছেন। আমরা জামায়াতে ইসলামীর সর্বাঙ্গীন উন্নতি কমনা করি”।

এছাড়াও উক্ত মতবিনিময় সভায় বক্তব্য মাড়িয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলাম সহ উপজেলা জামায়েত ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও উক্ত মতবিনিময় সভা শেষে গাঙ্গোপাড়া এবং বাগ বাজারে ব্যবসায়ী সহ সাধারণ ভোটারদের সাথে জনসংযোগ করেন ডাঃ আব্দুল বারী। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে ভোট প্রার্থনা করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31