ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ১৭ নং ওয়ার্ড ভাঁড়ালী পাড়া যুব সংঘের উদ্যোগে প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থায় ১৭ (পূর্ব) নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বুলবুল আহম্মেদের সহযোগীতায় অটিস্টিক শীতার্তদের মাঝে ১০০ টি শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
বৃহষ্পতিবার বেলা ১২ ঘটিকায় নওদাপাড়া ছায়ানীর এলাকায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭ (পূর্ব) ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সহ-সভাপতি ইসরাইল মন্ডল, ১৭ (পূর্ব) নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলমঙ্গীর হোসেন, বাংলাদেশ উশু ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও জাতীয় আন্তর্জাতিক প্রশিক্ষক উশু কোচ, বাংলাদেশ সেনাবাহিনীর শরিফুল ইসলাম, ১৭ (পশ্চিম) নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নকিম উদ্দিন পলাশ, স্ব-নির্ভর প্রতিবন্ধী সংস্থার সভাপতি মমিনুল ইসলাম, সহ-সভাপতি আশরাফ হাবিব সিদ্দিক ডলার, কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম প্রমুখ।


