ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে থানায় এজাহারভুক্ত মামলার ৩জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার দক্ষিণ লক্ষীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাসেল হোসেন (২২), ফুলবাড়ি গ্রামের সেলিম উদ্দীনের ছেলে আল আমিন হাসান (২৫) ও ভবানীপুর উত্তরপাড়া গ্রামের আজগর আলীর ছেলে আফজাল হোসেন বিশু (৫৫)। গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা বলেন, থানার নিয়মিত মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#


