ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহী -১( তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী গোদাগাড়ী উপজেলা বিএনপি নেতা, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য ও বিশিষ্ট শিল্পপতি এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পোষ্টার ও ফেসটুন ছিড়ে গায়েব করেছে দুষ্কৃতকারীরা বলে নিশ্চিত করেন তানোর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান আতিক।
তিনি জানান, গত সোমবার দিবাগত রাতে উপজেলা, থানা মোড় ও গোল্লাপাড়া বাজারের পোষ্টার ফেসটুন ছিড়ে গায়েব করা হয়। পোষ্টারে বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষ হীন নেত্রী বেগম জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছবি ছিল।
সব ছিড়ে ফেলা হয়েছে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু শক্রতা থাকা সঠিক না। মনোনয়ন যিনি পাবেন তার হয়ে সবাই কাজ করব। একাধিক প্রার্থী থাকতে পারে। তাই বলে পোষ্টার ফেসটুন ছিড়ে কখনো মানুষের মন জয় করা যায় না। আতিক জানান, বিষয়টি শোনার পর তারেক ভাই সহ ঊর্ধ্বতন নেতাদের অবহিত করা হয়েছে। তার ভাই বিএমডিএর বোর্ড সদস্য সাইফুজ্জামান হিরক থানা মোড় পরিদর্শন করে মুন্ডুমালা পৌর বিএনপির সিনিয়র নেতা আলহাজ মোজাম্মেল হকের ভায়ের জানাযার নামাজে অংশগ্রহণ করেন।
তিনি ধৈর্য সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে চলাচলের নির্দেশ দেন।


