IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাগমারায় মানববন্ধন

সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাগমারায় মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : গাজীপুরের চান্দনা চৌরাস্তায় নির্মমভাবে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকরা।

শনিবার বিকেল ৩ টায় ভবানীগঞ্জ জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বাগমারা প্রেসক্লাব ছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা একাত্মতা প্রকাশ করেন।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, “সিসিটিভি ফুটেজে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সেই ফুটেজ দেখে সকল আসামিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পাশাপাশি যাদেরকে গ্রেফতার করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। কেউ যেন কোন সাংবাদিকদের গায়ে হাত না তুলতে পারে এজন্য সরকারি আইনের বাস্তবায়ন জরুরী। যারা বিনা কারণে সাংবাদিকদের হত্যা করল তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে। সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ , সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অফাজ্জল হোসেন, ইউসুফ আলী, আলতাফ হোসেন, আবু বাক্কার সুজন, আলমগীর হোসেন সহ অনেকে।

সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ২০০৫ সাল থেকে তিনি পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করে আসছিলেন। সেখানে একটি ক্লিনিক পরিচালনার পাশাপাশি তিনি সাম্প্রতিক বছরগুলোতে সক্রিয়ভাবে সাংবাদিকতায় যুক্ত হন।

সাংবাদিক সমাজের দাবি—এ হত্যাকাণ্ড যেন আরেকটি ‘ফাইলবন্দি মামলা’ হয়ে না পড়ে। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার কার্যক্রম শুরু করার আহ্বান জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31