IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পূর্বের হত্যাকান্ডের জেরে দুর্গাপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা,আহত দুই

পূর্বের হত্যাকান্ডের জেরে দুর্গাপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা,আহত দুই

ধূমকেতু প্রতিবেদক,দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে পূর্বের হত্যাকান্ডের জেরধরে আদালত থেকে জামিনে থাকা ওয়াজেদ আলী (৭০) নামের এক হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে তার স্ত্রী ও সন্তানকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকেরা। রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পরে বিকেল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান হত্যা মামলার আসামি ওয়াজেদ আলী। এ ঘটনায় আহতরা হলেন, নিহত ওয়াজেদ আলীর স্ত্রী লাইলী বেগম (৬০) ও তার ছেলে মাসুম আলী (২৮)। এদের মধ্যে ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১ জনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ মে একই গ্রামে মারামারির ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় গত ১৫ মে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা হয়। যা মামলা নম্বর ১৩।

এজাহারনামীয় আসামি ছিলেন নিহত ওয়াজেদ আলী। ওয়াজেদ আলী জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করেন। আজ রোববার (১০ আগস্ট) সকালে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা অন্ততকান্দি গ্রামের বিলের পশ্চিম পাশে নিজের পান বরেজে কাজ করছিলেন।

এ সময় একই গ্রামের একরামুল, ফয়সাল, এমদাদুল, হান্নান ও মান্নানসহ ১০-১৫ জন লাঠি, লোহার রড, হাসুয়া ও রামদা নিয়ে অতর্কিত হামলা চালায় তাদের ওপরে। হামলায় ওয়াজেদ আলীর মাথা, বাঁ হাতের কব্জি ও পায়ে গুরুতর জখম হয়। এছাড়াও ওয়াজেদের ছেলে ও স্ত্রী গুরুতর আহত হোন। তাদেরকে দুর্গাপুর ও রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওয়াজেদ আলী।

আহত ওয়াজেদ আলীর স্ত্রী লাইলী বেগম বলেন, আমার স্বামী ও সন্তান আদালত থেকে জামিনে ছিলেন। প্রতিপক্ষের ভয়ে আমরা নিজ বাড়িতে উঠতে পারি না। নানা সময় তারা হুমকি-ধমকি দেয়। এজন্য আমরা আত্মীয়ের বাড়িতে থাকি। আজ রোববার সকালে পানের বরজে গেলে আমার স্বামী ও সন্তানকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালায়।

জানতে চাইলে দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পুর্বে একটি হত্যাকান্ডের ঘটনায় একটি পক্ষের ৩জন আহত হয়েছে। এদের মধ্যে ওয়াজেদ আলী নামে একজন মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31