IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড় ও চিকুটে লেখা প্রস্তুত হ রাজাকার তোদের দিন শেষ

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড় ও চিকুটে লেখা প্রস্তুত হ রাজাকার তোদের দিন শেষ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়িতে কাফনের কাপড় রেখে গেছে দুর্বৃত্তরা। সাথে একটি চিরকুটও দেওয়া হয়। তাতে লেখা রয়েছে, ‘প্রস্তুত হ রাজাকার। বাপ-মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

হুমকি পাওয়া নেতার নাম খালিদ হাসান মিলু। তিনি এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক। জেলার মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে তাঁর বাড়ি। ৯ আগস্ট শনিবার দিবাগত গভির রাতে তাঁর বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয় বলেও তাঁর অভিযোগ। পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট পাওয়া যায়।

খালিদ হাসান মিলু জানান, ৯ আগস্ট দিবাগত রাত প্রায় সাড়ে ১১টার দিকে তিনি বাসায় ঢোকেন। এরপর ঘরে বসে ছিলেন। হঠাৎ জানালার পাশ থেকে অপরিচিত একজনের কণ্ঠ শুনতে পান। তাঁকে বলা হয়, ‘বাইরে বের হয়ে দেখ।’ এরপর তিনি বাড়ির বারান্দায় গিয়ে দেখেন, টিনের সঙ্গে থাকা কাঠের আলায় আগুন জ্বলছে। এ সময় তিনি পেট্রলের গন্ধ পান।

তিনি আরও জানান, এ ঘটনার পর তিনি নিরাপত্তার স্বার্থে বাড়ি থেকে বের না হয়ে প্রতিবেশীদের ডাকেন। খবর পেয়ে ধুরইল বাজারের নৈশপ্রহরীও আসেন। এরপর তিনি বাড়ি থেকে বের হলে সামনে একটি পলিথিন দেখতে পান। এরপর তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে পলিথিনের ব্যাগটিতে কাফনের কাপড় ও চিরকুট পায়। পরে পুলিশ সেগুলো নিয়ে যায়।

মিলু বলেন, ‘বৃষ্টির কারণে ঘরবাড়ি ভেজা অবস্থায় ছিল। ফলে পেট্রল ঢাললেও আগুন ছড়িয়ে পড়েনি। যেটুকু আগুন লেগেছিল, তা আমরা নিভিয়ে ফেলতে পেরেছিলাম। এ সময় এসে এ রকম হুমকি পাওয়ায় আমি উদ্বিগ্ন এবং আতঙ্কিত। চিরকুটেই “জয় বাংলা” লেখা আছে। সুতরাং কারা এটি করেছে, তা বুঝতেই পারছি। এ ব্যাপারে থানায় অভিযোগ করব।’

এনসিপির রাজশাহী জেলা সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু বলেন, ১১ আগস্ট রাজশাহীতে তাদের সমাবেশ।এর মধ্যে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক ও লজ্জার। এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা এভাবে আমাদের হুমকি দিচ্ছে। এটা প্রশাসনের ব্যর্থতা। প্রশাসন যদি পুরোপুরি কাজ করত, তাহলে সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারত না। আমরা এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করব, যেন জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা হয়।’

মোহনপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আমি খালিদ হাসান মিলুকে লিখিত অভিযোগ করতে বলেছি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঘটনাটি তদন্ত করছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31