ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুরে : গোমস্তাপুর প্রতিনিধি:সারাদেশে ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।রোববার বিকেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে উপজেলা নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল আওয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, আগামীকাল সোমবার থেকে উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার নোটিশ বোর্ডে খসড়া ভোটার তালিকা টাঙানো হবে।সেটিতে কোন ভুলত্রুটি থাকলে আগামী ২১ আগস্টের মধ্যে সংশোধনের আবেদন করতে হবে।
আগামী ২৪ আগস্ট আবেদনের নিষ্পত্তি, ২৬ আগস্ট খসড়া ভোটার তালিকার সাথে সংযোজন -বিযোজন ও ৩১ আগস্ট চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।


