IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> লিড নিউজ >> পাকিস্তানকে ৬ বছর পর হারাল উইন্ডিজ

পাকিস্তানকে ৬ বছর পর হারাল উইন্ডিজ

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বাদটা কেমন, সেটা বুঝি ভুলতেই বসেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ বিশ্বকাপের পর থেকে যে দলটা আর জিততেই পারেনি পাকিস্তানের বিপক্ষে। ভুলতে বসা সেই স্বাদটা ৬ বছর পর আবারও পেল ওয়েস্ট ইন্ডিজ। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে তারা তুলে নিয়েছে ৫ উইকেটের দারুণ এক জয়। এতে সিরিজেও ১-১ সমতা ফিরে এসেছে।

বৃষ্টির কারণে ম্যাচে একাধিকবার খেলা বন্ধ হয়। ৩৭ ওভারে পাকিস্তান তোলে ৭ উইকেটে ১৭১ রান। টপ অর্ডার ব্যর্থই হয়েছে এই ম্যাচে। দুই ওপেনার ভালো শুরু করেও ধরে রাখতে পারেননি। সাইম আইয়ুব করেছেন ২৩, আব্দুল্লাহ শফিক আউট হয়েছেন ২৬ রানে। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান এসেছে আগের ম্যাচের নায়ক হাসান নওয়াজের ব্যাট থেকে। হুসেইন তালাত করেন ৩১ রান।

বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১ রান। ইনিংসের শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে শেরফান রাদারফোর্ড ৩৩ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে স্বাগতিকদেরকে ফিরিয়ে আনেন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলের রানের গতি বেড়ে যায় এবং পাকিস্তানি বোলাররা চাপে পড়ে যান।

শেষ দিকে রস্টন চেজ ৪৯ রানে অপরাজিত থাকেন এবং জাস্টিন গ্রিভস ২৬ রানে অপরাজিত থেকে তার সঙ্গ দেন। দুজনে মিলে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ জেতান। শেষ মুহূর্তে চেজ কভার দিয়ে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন এবং উচ্ছ্বাসে মুঠো পাঁকিয়ে উদযাপন করেন।

এই জয় শুধু সিরিজে সমতা ফিরিয়ে আনেনি, বরং ওয়েস্ট ইন্ডিজের জন্য আত্মবিশ্বাসও ফিরিয়ে এনেছে। ২০২৩ বিশ্বকাপে খেলতে না পারা দলটি ২০২৭ সালের আসরের জন্য নতুন করে দল গঠনের পথে রয়েছে। এই ম্যাচে ব্যাটিংয়ে যেমন উন্নতি দেখা গেছে, তেমনি বড় ম্যাচে চাপ সামলানোর সক্ষমতাও প্রমাণ করেছে তারা।

আগামী মঙ্গলবার একই মাঠে সিরিজের তৃতীয় ও নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ওয়েস্ট ইন্ডিজ এবার সুযোগ পাবে পাকিস্তানের বিপক্ষে বহু প্রতীক্ষিত সিরিজ জয়ের ইতিহাস গড়ার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31