ধূমকেতু প্রতিবেদক,মিজানুর রহমান, চারঘাট : সংস্কারের অভাবে চারঘাট উপজেলার আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। বেহালদশা ও জরাজীর্ন এই ঘরগুলোতে বসবাস করতে যেয়ে দরিদ্র শ্রেনীর বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন। অভিযোগ উঠেছে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মানের পর থেকে ঘর গুলো আর সংস্কার করা হয়নি। যার ফলে টিনশেড ঘরগুলোর দেয়াল ও টিনের ছাদ, দরজা-জানালা ইত্যাদি ভেঙ্গে গেছে বা ক্ষয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই ফুটো চাল দিয়ে পানি পড়ে দুর্ভোগে পড়েছে প্রায় দেড় শতাধিক ভুমিহীন পরিবার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ জানান, চারঘাট উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের কাঁচা পাকা মিলে প্রায় ৮৫০টি ঘর রয়েছে। এসকল ঘরগুলোর বয়স কোন কোন ক্ষেত্রে প্রায় ২৫-৩০ বছরের পুরাতন। পুরাতন টিনশেড ঘরগুলো বেড়া ও ছাউনি টিন দিয়ে তৈরি করা হয়েছিল। সেক্ষেত্রে কিছু কিছু ঘরের টিন নষ্ট হতে পারে। সেগুলো নিজ দ্বায়িত্বে ঘরমালিককে সংস্কার করতে হবে বলে তিনি জানান।
সরেজমিনে শলুয়া ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পে আবাসন-১, আবাসন-২ ও হলিদাগাছি প্রকল্প প্রায় ৫০৪টি ঘর রয়েছে। এর মধ্যে আবাসন-১ ও ২ এর প্রায় ১৪০টি ঘর বসবাসের অনুপযোগী। এর মধ্যে বিভিন্ন সময়ে আগুনে পুড়ে প্রায় ৪৫টি ঘর একেবারে নষ্ট হয়ে গেছে। অধিকাংশ ঘরগুলোতে বৃষ্টির সময় ঘরগুলোতে তাদের নিত্য ব্যবহারযোগ্য আসবাবপত্রগুলো ভিজে যায়। কেউ কেউ উপায় না পেয়ে ইট আর কাগজ দিয়ে বৃষ্টি আটকানোর চেষ্টা করে। অনেকে বর্ষার সময় প্রতিবেশি অন্যদের ঘরে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হোন।
আবাসন-১ এর মারজিনা জানায়, ঘর পেয়েছি ঠিকই কিন্তু সংস্কার না হওয়ায় এই ঘরে থাকা সম্ভব নয়। চালের টিন নষ্ট, বৃষ্টি হলেই পানি পড়ে, কাপড়সহ সকল কিছু ভিজে যায়। এখানে অধিকাংশ বাসিন্দা ছেলে-মেয়ে পরিবার নিয়ে খুব কষ্টে দিন পার করছি। একাধিক উপকারভোগীরা বলছেন প্রশাসন যদি ঘরগুলো সংস্কার করে দেয় তাহলে কোনমতে ভালোভাবে দিন কাটবে তাদের।
আবাসন-২ এর সাধারন সম্পাদক স্বপন জানান, পুড়ে যাওয়া ঘরগুলো মেরামত করার জন্য বেশ কয়েকবার উপজেলা থেকে পরিদর্শন করে গেলেও আজ পর্যন্ত মেরামত হয়নি। পাশাপাশি জরাজীর্ন ঘরগুলো মেরামত করার জন্য ইউএনওকে অবহিত করলেও কোন ব্যবস্থা নেয়নি। আমরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি কিন্তু আমাদের সমস্যার সমাধানে কেউ এগিয়ে আসছে না
।
উপকারভোগীদের দুর্ভোগের কথা উল্লোখ করে আশ্রয়ণ প্রকল্পের সভাপতি জলি বলেন আশ্রয়নে প্রায় ৫০টি ঘর আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। এছাড়া প্রায় ১১০টি ঘর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। সরকারী বরাদ্দ না থাকায় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই আশ্রয়ের উপকারভোগীরা। কর্ম না থাকায় প্রায় ১০০টি পরিবার ঋনগ্রস্ত হওয়া অন্যত্র চলে গেছে। এছাড়াও উপকারভোগীদের নিরাপদ পানি, পানি নিষ্কাশন, ছেলে-মেয়েদের শিক্ষা ও কমিউনিটি ক্লিনিকে ডাক্তার সংকট। এগুলোর ব্যবস্থা করলে উপকারভোগীরা স্বাচ্ছন্দে বসবাস করতে পারবেন বলে তিনি জানান।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নতুল ফেরদৌস জানান, ঘরগুলোর সমস্যা সমন্ধে আমরা অবগত রয়েছি এবং আমাদের উর্দ্ধোতন কর্মকর্তাদের জানানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রæত সময়ের মধ্যে সংস্কার করা হবে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো।


