IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পরকীয়ার অভিযোগে স্ত্রীকে তালাকের পর স্বামীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

পরকীয়ার অভিযোগে স্ত্রীকে তালাকের পর স্বামীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া, মিথ্যা প্রচার ও সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন শিবনারায়ণপুর বাঘীতলার বাসিন্দা মনিরুল ইসলাম মমিন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি অফিসে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনিরুল ইসলাম মমিন বলেন, দীর্ঘদিন ধরে সাবেক স্ত্রী নারগিস বেগম আমার বন্ধু মাসুদ রানা জিয়ার সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। বিষয়টি জানাজানি হলে এনিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস হলে ৩ ছেলে মেয়ের কথা ভেবে সংসার চালিয়ে যায়। কিন্তু অবস্থার পরিবর্তন না হওয়ায় বাধ্য হয়েই তালাক দেয়। এর জের ধরেই আমাকে রাতের অন্ধকারে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, গত ২৪ জুন ২০২৫ তারিখে স্ত্রীকে তালাক দেওয়ার পর আমার ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়। ১৬ জুলাই রাত ১০টার দিকে সোলেমান বাজার এলাকায় ভাড়া করা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়ে জ্ঞান হারায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এসময় মাথায় ১৭টি সেলাই দিতে হয়।

মনিরুল ইসলাম মমিন অভিযোগ করে বলেন, আমার উপর এই সন্ত্রাসী হামলার ঘটনাকে আড়াল করতে আমার সাবেক স্ত্রী ও তার পরিবার নানারকম ষড়যন্ত্র করে। মারধরের ঘটনাকে পরকীয়া প্রেমের ঘটনায় আপত্তিকর অবস্থায় আটক বলে চালানোর চেষ্টা করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিক্তিহীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনাটির সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান মনিরুল ইসলাম মমিন।

সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম মমিনের বাবা মো. রাজাতুল্লাহ বলেন, ছেলের বউয়ের সাথে ছেলের বন্ধু জিয়ার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। ঘটনাটি জানাজানি হলেও তা বরাবরই তারা অস্বীকার করে। পরে হাতেনাতে প্রমাণ পেলে তাকে নিয়ম মাফিক তালাক দিয়ে ডিভোর্স দেয় আমার ছেলে। কিন্তু এর জেরেই প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা করা হয়৷ এ ঘটনায় মামলা করেছি, ৫ জনকে আটক করেছে পুলিশ। আমরা ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানায়।

তবে হামলা ও মারধরের বিষয়টি অস্বীকার করেন মনিরুল ইসলাম মমিনের সাবেক স্ত্রী নারগিস খাতুন। তিনি বলেন, আমি পরকীয়া করি না। বরং আমার স্বামীই আমার আপন ভাবীর সাথে পরকীয়া করতে গিয়ে ধরা খেয়ে মার খেয়েছে। মারধরের শিকার হয়ে উল্টো আমাদের দোষ দিয়ে মিথ্যা মামলা করেছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মনিরুল ইসলাম মমিনের বাবা মো. রাজাতুল্লাহ ও ভাই নাইমুল হক, খালাতো ভাই জামির উদ্দিন, উদ্বারকারী তোফাজ্জল হকসহ পরিবারের সদস্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31