IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৩৫০ পরিবারের পাশে নূরুল ইসলাম বুলবুল

চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৩৫০ পরিবারের পাশে নূরুল ইসলাম বুলবুল

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সদর ৩ আসনের এমপি পদপ্রার্থী নূরুল ইসলাম বুলবুল।

শনিবার (১৬ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের বন্যা কবলিত ৩৫০ টি পরিবারের মাঝে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আয়োজনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সার্বিক সহোযোগিতায় এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এই সময় জামায়াতের নেতারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল আপনাদেরকে সালাম জানিয়েছেন। তিনি অসুস্থ থাকায় তার পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এসেছি। আমরা আপনাদেরকে ত্রাণ দিতে আসেনি বরং আপনাদের ভাই হিসেবে আপনাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য এসেছি। ভাই হিসেবে ভাইয়ের বাড়িতে সামান্য কিছু হাদিয়া নিয়ে এসেছি। তাই আপনারা এটিকে হাদিয়া হিসেবে গ্রহণ করুন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, সদর উপজেলার সেক্রেটারি আব্দুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামসহ প্রমুখ।

উল্লেখ্য, প্রতি প্যাকেট খাদ্য সামগ্রীর মধ্যে ছিল: মুড়ি ২ প্যাকেট, চিড়া ২ কেজি, গুড় ১ কেজি,, বিস্কুট ৫০০ গ্রাম প্যাকেট ১ টি,ডাল ১ কেজি, আলু ৩ কেজি ও স্যালাইন ১০ পিস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31