ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। ১৮ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৪ আগস্ট পর্যন্ত। এই উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তর বিভিন্ন কর্মসূচি হতে নিয়েছে।
সোমবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে পরিষদ চত্বরের পুকুরে কিছু দেশি প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।
অবমুক্ত শেষে মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ-উল হক এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী ভূমি কমিশনার আতিয়া খাতুন, উপজেলা প্রণিসম্পদ অফিসার ডাঃ রিপা রাণী, কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ প্রমূখ।
আলোচনা সভায় মৎস্য বিষয়ক বিভিন্ন তথ্য ও পরামর্শ দেওয়া হয়। যা মৎস্য সম্পদের উন্নয়নে ভূমিকা রাখবে।
শেষে মৎস্য চাষে ভালো ফলন ও অবদানের জন্য মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


