IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চলনবিলের প্রতি আমাদের অনেক মায়া রয়েছে, মহব্বত রয়েছে : ইউএনও

চলনবিলের প্রতি আমাদের অনেক মায়া রয়েছে, মহব্বত রয়েছে : ইউএনও

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেছেন, চলনবিলের প্রতি আমাদের অনেক মায়া রয়েছে, মহব্বত রয়েছে। এটি শুধু আপনাদের ঐতিহ্য নয়, চলনবিল হচ্ছে বাংলাদেশের প্রাণ। কিছুদিন আগে জেলায় একটা সভা হয়েছে। মন্ত্রণালয় থেকে কর্মকর্তারা এসেছিলেন। সেখানে একটি প্রস্তাব উত্থাপন হয়েছে চলনবিল নামে একটা আইন তৈরি করার জন্য। এতে সবাই একমত হয়েছেন।

এটা শুধু চলনবিলের জন্য বিশেষ আইন। আইন বিভাগ এটার সাথে একমত হয়েছেন এবং লিখেও নিয়ে গেছেন। জানিনা এখন কি অবস্থায় আছে, কতদূর হবে। যদি আইনটা হয় তাহলে খুবই ভালো হবে। আমরা যদি সমগ্র বাংলাদেশের বিল নিয়ে কথা বলি তাহলে চলনবিল আসে সবার আগে। এ বিল রক্ষা করার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, এখানকার মানুষেরও দায়িত্ব।

ইউএনও আরও বলেন, চলনবিল রক্ষার জন্য আমরা কাজ করছি, অভিযানে দিনে সর্বনিম্ন ৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস করেছি, উপরে ১৫ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস করেছি। সিংড়ার বিভিন্ন গ্রামভিত্তিক সমিতি বিল ও নদীকে লিজ দেয়। লিজের সেই টাকা দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এটা দখল করবে তা হবে না। ঐ এলাকার সকল মানুষ মাছ ধরবে, মাছ খাবে।

সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় নাটোরের সিংড়া উপজেলা হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সিংড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় সফল মৎস্য চাষী হিসেবে উপজেলার ৩জন ব্যক্তি ও চলনবিলের জীববৈচিত্র্য রক্ষার জন্য চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি নামে একটি সংগঠনকে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিরা।

এর আগে উপজেলা প্রশাসনিক ভবন থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31