IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় ইউপি চেয়ারম্যান শাফির নেতৃত্বে খাদ্য কর্মকর্তার উপর হামলা

বাগমারায় ইউপি চেয়ারম্যান শাফির নেতৃত্বে খাদ্য কর্মকর্তার উপর হামলা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : দলীয় লোকদের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের দাবিতে ও ভূয়া ট্রেড লাইসেন্স গ্রহণের অভিযোগ এনে রাজশাহীর বাগমারার দুই কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে প্রথম আলোর প্রতিনিধির মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তা ফেরত দেওয়া হয়েছে। আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি ওই ইউনিয়ন শাখার সভাপতি ডিএম শাফিকুল ইসলামের নেতৃত্বে (১৮ আগস্ট) দুপুরে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। ডিএম শাফিকুল ইসলাম বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমানের ছোট ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর একটার দিকে আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা ডিএম শাফিকুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জনের একদল ক্যাডার বাগমারা উপজেলা পরিষদে আসেন। চেয়ারম্যান উপজেলা পরিষদের দোতলায় একটি কক্ষে অবস্থান করেন। তাঁর অনুসারী ১৫-২০ জন উপজেলা কমপ্লেক্সের চারতলায় উঠে উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কক্ষে যান। খাদ্য নিয়ন্ত্রক পরিস্থিতি বুঝতে পেরে পাশের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে আশ্রয় নেন। সেখানে গিয়ে চেয়ারম্যানের লোকজন খাদ্য কর্মকর্তাকে সনাক্ত করে তাঁর কাছে আউচপাড়া ইউনিয়নে তাঁদের দলীয়

খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার (পরিবেশক) নিয়োগের দাবি জানান। একই সঙ্গে পূর্বে নিয়োগ পাওয়া দুই পরিবেশকের বিরুদ্ধে ট্রেড লাইসেন্স জালিয়াতির অভিযোগ আনেন। খাদ্য কর্মকর্তা পরিবেশক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে কেন তা বাস্তবায়ন করছেন না এমন প্রশ্ন করে তাঁর ওপর চড়াও হয়। উচ্চ আদালতে মামলা থাকায় নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানালে ঘরে থাকা বিএনপির লোকজন ক্ষিপ্ত হয়ে লাঞ্ছিত করেন। এসময় পাশের কক্ষে থাকা খাদ্য দপ্তরের খাদ্য পরিদর্শক আমিরুল ইসলাম (৫৯) খাদ্য কর্মকর্তাকে উদ্ধারের জন্য আসেন। এসময় সেখানে থাকা চেয়রাম্যানের লোকজন আমিরুল ইসলামের গলা টিপে ধরেন। এসময় খবর পেয়ে প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ ওই হামলার ভিডিও ধারণ করতে গেলে তাঁর মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে চেয়ারম্যান শাফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে খাদ্য কর্মকর্তার ওপর তিনিও চড়াও হন এবং অশ্লীল ভাষায় গালাগাল করেন। পরে তিনি সাংবাদিকের মুঠোফোন ফেরত দেন।

খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পরিবেশক নিয়োগের প্রক্রিয়া শুরু করেন। তবে আগের পরিবেশকরা উচ্চ আদালতে মামলা করলে কার্যক্রমটি স্থগিত হয়ে যায়। এই বিষয়টি চেয়ারম্যান ও তাঁর লোকজনদের বোঝানোর চেষ্টা করা হয়। তবে তাঁরা আগের পরিবেশকদের বাদ দিয়ে নিজেদের অনুগত লোকদের নিয়োগের দাবি করে। অফিস কক্ষে ঢুকে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। এরকম ঘটনা ঘটবে বুঝতে পারেননি।

আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা ডিএম শাফিকুল ইসলাম লোকজন নিয়ে উপজেলা পরিষদে আসার কথা স্বীকার করে বলেন, ঘটনার সময় আমি নিচে ছিলাম, পরে উপরে গিয়ে ছেলেপেলেদের সরিয়ে এনেছি।’ তিনি অভিযোগ করেন, তাঁর স্বাক্ষর জাল করে দুই পরিবেশক শামীম আল মামুন ও শাহাদাত হোসেন ভূয়া ট্রেড লাইসেন্স জমা দিয়েছেন। খাদ্য কর্মকর্তা এটা গ্রহণ করেছেন। এটা জানার জন্য লোকজন নিয়ে এসেছিলেন। তবে তিনি এই অনাকাঙ্খিত ঘটনার জন্য উপজেলা খাদ্য কর্মকর্তা ও সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন। বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ জানান, পরিচয় দেওয়ার পরেও সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া হয়েছিল, পরে ফেরত দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের ডেকে উভয় পক্ষের মধ্যে সমঝোতা করা হয়েছে। ভবিষ্যতে এরকম ঘটনা আর ঘটবে না বলে চেয়ারম্যান ও তাঁর লোকজন জানিয়েছেন

উল্লেখ্য এর আগে বিভিন্ন দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলামকে বরখাস্ত করা হয়েছিল। উচ্চ আদালতে মামলা করে কয়েক মাস আগে তা ফেরত পান। গত বছরের ৫ আগস্টের পর বড়ভাই বিএনপির সভাপতির দাপটে তিনি বেপরোয়া হয়ে ওঠেন।
হামলা, ভাঙচুর ও মারামারির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে বাগমারা থানার পুলিশ নিশ্চিত করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31