IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আরএমপি পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি প্রদান করলেন কমিশনার আবু সুফিয়ান

আরএমপি পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি প্রদান করলেন কমিশনার আবু সুফিয়ান

ধূমকেতু প্রতিবেদক : আজ ১৮ আগস্ট ২০২৫ খ্রি. বিকেল সাড়ে ৩টায় আরএমপি সদর দপ্তরে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান ২০২৩ উপলক্ষ্যে নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের নিয়ে ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করেন। এসময় শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং আরএমপির উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পরিবারের মেধাবী সন্তান ও গর্বিত অভিভাবকদের অভিনন্দন জানান। তিনি বলেন, “বাংলাদেশ পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, এটি একটি পরিবার। এই পরিবারের সন্তানরা মেধা ও যোগ্যতায় এগিয়ে যাচ্ছে দেখে আমরা গর্বিত। আজকের এই মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা হয়ে দেশকে নেতৃত্ব দেবে। বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আরও কঠোর পরিশ্রম করতে হবে, ভাষাজ্ঞান বাড়াতে হবে এবং বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। তিনি আরও বলেন, শুধু পাঠ্যবই পড়লেই যথেষ্ট নয়, নৈতিক শিক্ষা অর্জন করাও জরুরি। বাবা-মাকে সম্মান করা, তাঁদের উপদেশ মেনে চলা এবং সৎ পথে অটল থাকার মাধ্যমে জীবনে প্রকৃত সফলতা অর্জন সম্ভব। তিনি বলেন, ইচ্ছাশক্তি ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ভালো ফলাফল করা যায়। সমাজের প্রত্যাশিত শিক্ষা গ্রহণ করতে হবে এবং সর্বদা নৈতিক আচরণ বজায় রাখতে হবে। স্রোতে ভেসে না গিয়ে আত্মপ্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। পুলিশ কমিশনার মেধাবৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

বাংলাদেশ পুলিশ পরিবারের কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফল ও জীবনে সাফল্য অর্জনে উৎসাহিত করতে প্রতি বছর মাননীয় ইনস্পেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ এর পক্ষ থেকে মেধাবৃত্তি প্রদান করা হয়। গত ২০২৩ সনের জন্য আরএমপিতে কর্মরত পুলিশ ও সিভিল স্টাফদের সন্তানদের মধ্যে হতে সকল বিষয়ে এ প্লাস প্রাপ্ত এইচএসসি পরীক্ষার্থী ২জন ও এসএসসি পরীক্ষার্থী ৩৮ জন মোট ৪০ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31