ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগ নেতার আমবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার( ৪০)গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী শিবরামপুর মৌজার স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাদরুল ইসলামের আমবাগান থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়,স্থানীয় সংবাদের ভিত্তিতে মৃতদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news