IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দশম গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ দেয়া অযৌক্তিক দাবি,রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

দশম গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ দেয়া অযৌক্তিক দাবি,রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : দশম গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ দেয়া অযৌক্তিক দাবির প্রেক্ষিতে রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশনের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় রাজশাহীর সীমান্ত অবকাশে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশনের সভাপতি মাহমুদ হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি দশম গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করার দাবি তোলা হয়েছে। এ বিষয়ে আমরা ‘রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশন’ তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে প্রকৌশল শিক্ষার ইতিহাস শুরু হয়েছিল ১৮৭৬ সালে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল (বর্তমান বুয়েট) এ তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালুর মাধ্যমে। টানা ৭৩ বছর (১৮৭৬-১৯৪৯) দেশে কোনো বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষা চালু ছিল না। তখনকার শিল্প, নির্মাণ ও অবকাঠামো খাত পুরোপুরি পরিচালিত হতো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হাত ধরে। ১৯৪৯ সালে প্রথম বিএসসি ইঞ্জিনিয়ারিং চালু হলেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা কমেনি। বরং দেশের শিল্প, বিদ্যুৎ, পানি, সড়ক, সেচ ও কারিগরি খাতের মেরুদণ্ড হিসেবে তারা কাজ করে গেছেন। তবে শুরু থেকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা খর্ব করার নানা চেষ্টা হয়েছে। পদবী পরিবর্তন, অবনমন, ফোরম্যান-সুপারভাইজার বানানোর প্রচেষ্টা ইত্যাদি।

তিনি বলেন, এসব ষড়যন্ত্র ঠেকাতে ১৯৫১, ১৯৬৭, ১৯৭৮সহ নানা সময়ে তারা আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, চাকরি হারিয়েছেন। অবশেষে ১৯৭৮ ও ১৯৯৪ সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% পদোন্নতি, ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও অন্যান্য সমমানের পদে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ এবং প্রকৌশলী পদবী নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে ডিপ্লোমা শিক্ষা চার বছর মেয়াদে উন্নীত হয়ে আন্তর্জাতিক মানে আধুনিকায়িত হয়। আজও দেশের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড, বিদ্যুৎ উৎপাদন, পানি উন্নয়ন, সড়ক ও সেতু নির্মাণ, শিল্পকারখানা, তেল-গ্যাস অনুসন্ধান ও রক্ষণাবেক্ষণ কাজে মাঠ পর্যায়ে সর্বাধিক অবদান রাখছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। বিদেশেও হাজার হাজার ডিপ্লোমা প্রকৌশলী বাংলাদেশের সুনাম বয়ে আনছেন।

এসব উন্নয়নের মূল চালিকাশক্তি ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে দশম গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করা অবিচার, সরকারি আদেশ অমান্য করা, ইতিহাসবিরোধী এবং বাস্তবতাকে অস্বীকার করার শামিল। আমরা বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক দাবির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে নিম্ন বর্ণিত দাবিসমূহ মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জনাচ্ছি। এছাড়াও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার সংরক্ষণের আন্দোলনে আন্দোলনরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের সকল সুষ্ঠু কর্মসূচির প্রতি সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন জানাচ্ছি। সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলো- ১৯৭৮ ও ১৯৯৪ সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% পদোন্নতি, ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও অন্যান্য সমমানের পদে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ এবং প্রকৌশলী পদবী নির্ধারণ করা হয়েছে তা বহাল রাখতে হবে।

চাকুরীক্ষেত্রে প্রকৌশল বিভাগ ডেস্ক ইঞ্জিনিয়ারিং ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং দুটি ধারায় বিভক্ত করতে হবে। (যেন ফিল্ড ইঞ্জিনিয়ারিং ধারায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যোগদানকৃত পদ হতে সর্বোচ্চ পদে পদোন্নতি পেয়ে চাকুরী করার সুযোগ পায় অপর দিকে ডেস্ক ইঞ্জিনিয়ারিং ধারায় বি.এস.সি ইঞ্জিনিয়াররা যোগদানকৃত পদ হতে সর্বোচ্চ পদে পদোন্নতি পেয়ে চাকুরী করার সুযোগ পায়।) একমুখী শিক্ষা ব্যবস্থা চালু—ডিপ্লোমা থেকে বাধ্যতামূলকভাবে বিএসসি ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক মানে ডিপ্লোমা কারিকুলাম হালনাগাদ ও উচ্চশিক্ষার আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। উপ-সহকারী প্রকৌশলী পদকে ফোরম্যান/সুপারভাইজার/টেকনিশিয়ান পদে রূপান্তরের ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আইডিইবি’র কেন্দ্রীয় কাউন্সিলর জিয়া উদ্দিন আহমেদ, সভাপতি এ আর জামিল ইদি ও সাধারণ সম্পাদক আহসান হাবীব। এছাড়াও আরো উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সজল, উপদেষ্টা হাফিজুর রহমান হ্যাপি,শিক্ষক প্রতিনিধি সোহানুর রহমান সবুজ, কার্যনির্বাহী সদস্য মো: আরিফুল ইসলাম আরিফ, ছাত্র প্রতিনিধি সোহানুর রহমান সোহান ও জাকির হোসেন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31