ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : ১৯ আগস্ট রাতে পুঠিয়া থানার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে,দুইজন সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন ওয়ারেন্ট আসামিকে গ্রেফতার করেছে পুঠিয়া থানা পুলিশ।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন,মুরাদ হোসেন (৪০) পিতা কালাম পুঠিয়া বিড়ালদহ,মোঃ মোশারফ (৩২) পিতা মোঃ আজাহার গ্রাম,দিগলকান্দি।
ওয়ারেন্ট আসামিরা হলেন,জহুরুল ইসলাম (৩৫) পিতা জাবেদ,গ্রাম পশ্চিমভাগ। রেজাউল করিম (৪২) পিতা ইয়ার আলী গ্রাম পালোপাড়া।
এই বিষয়ে পুঠিয়া থানা (ওসি) কবির হোসেন বলেন,গতরাতে আমরা দুইজন সাজাপ্রাপ্ত আসামি সহ দুই ওয়ারেন্ট আসামিকে গ্রেফতার করেছি,আমাদের এই অভিযান চলমান থাকবে। এবং পুঠিয়া বাসীর নিরাপত্তা জন্য বৃদ্ধি করা হয়েছে পুলিশি টহল ।


