IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় মামলা থেকে বাঁচতে ভূয়া আপোষনামার অভিযোগ

মান্দায় মামলা থেকে বাঁচতে ভূয়া আপোষনামার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় দলিল জালিয়াতির একটি মামলায় আসামিপক্ষ আদালতে ভূয়া আপোষনামা দাখিল করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। ওই ভ‚য়া আপোষনামায় আসামিরা আদালত থেকে জামিন নিয়েছেন। এতে মামলার সঠিক বিচার পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বাদী।

আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে মান্দা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের মোশারফ হোসেন।

তিনি বলেন, প্রতিবেশী ফয়েজ উদ্দিন মন্ডলের ওয়ারিশরা ১৯৭৮ সালের একটি কবলা দলিলের ভিত্তিতে তার বসতভিটার ১০ শতক জমির দাবি করলে বিরোধ শুরু হয়। দলিলটি সন্দেহজনক মনে হওয়ায় তিনি নওগাঁর আমলী আদালতে প্রতিপক্ষের আব্দুল গফুর, মামুনুর রশীদ, রেজাউল ইসলাম রাজ্জাকসহ ছয়জনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা করেন।

আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নওগাঁ সিআইডিকে নির্দেশ দেন। গত ১৩ মে সংস্থাটি আদালতে দাখিল করা প্রতিবেদনে দলিলটিকে জাল হিসেবে উল্লেখ করে। তদন্ত প্রতিবেদনে দাতা ও গ্রহীতার নাম, পরিচয় ও ঠিকানার মধ্যে কোনো মিল পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়।

এরই মধ্যে ৯ আগস্ট একপক্ষীয়ভাবে একটি আপোষনামা আদালতে দাখিল করে জামিন নিয়েছেন অভিযুক্তরা। মোশারফ হোসেনের অভিযোগ, এই আপোষনামায় শুধুমাত্র আসামিপক্ষের স্বাক্ষর রয়েছে। বিষয়টি তাকে অবহিত করা হয়নি।

ওই আপোষনামায় সাক্ষর করেছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এদের মধ্যে রয়েছেন ইউপি সদস্য আহসান হাবীব আছের ও আশরাফুল ইসলাম, জোতবাজার আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ ভুট্টুসহ আরও কয়েকজন মাতবর।

এ প্রসঙ্গে প্রধান শিক্ষক আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ইউপি সদস্য আশরাফুল ইসলামের ফোন নম্বরে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ভুক্তভোগী মোশারফ হোসেন বলেন, ‘একতরফা আপোষনামা দিয়ে আসামিপক্ষ মামলা থেকে পার পেতে চায়। আমি এর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31