IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে হত্যা সন্দেহে সাবেক স্ত্রী ও শশুর শাশুড়ী আটক

তানোরে হত্যা সন্দেহে সাবেক স্ত্রী ও শশুর শাশুড়ী আটক

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সাবেক স্বামীকে হত্যা করে শয়নকক্ষের ফ্যানের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগে সাবেক স্ত্রী ও শশুর শাশুড়ীকে আটক করেছে থানা পুলিশ বলে নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে এমন চাঞ্চল্যকর হত্যার ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের নাম বেলাল হোসেন (৩০)। সে চৌধুরী পাড়া গ্রামের আব্দুল মতিনের পুত্র। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে নানা ধরনের গুঞ্জন। তবে হত্যা করা হয়েছে এমন গুঞ্জন বেশি শোনা যাচ্ছে মানুষ মুখে।

ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই পাড়া গ্রামের সুলতান হোসেনের মেয়ে চাঁদনী বেগম(৩০) সাথে প্রায় ১২বছর আগে বিয়ে হয় বেলাল হোসেনের। এতে করে তাদের সংসারে জন্ম নেয় দুটি ছেলে সন্তান ও একটি মেয়ে সন্তান। কিন্তু তাদের সংসার জীবনে কলহ বিবাদ লেগেই থাকতো। ফলে প্রায় দুই বছর পূর্বে তাদের কোর্টের মাধ্যমে ডির্ভোজ হয়ে যায় এবং ডিভোর্সের কারণে বিজ্ঞ আদালতে খোরপোষের মামলা চলমান রয়েছে। অন্যদিকে নিহত যুবক বেলাল হোসেন দ্বিতীয় বিয়ে করে সংসারও করছিলেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে নিহত বেলাল হোসেন তার সন্তানদের দেখতে সাবেক শশুর বাড়িতে স্ত্রীর কাছে যান।

এসময় স্ত্রী ও শশুর শাশুড়ীর সাথে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে বেলালের স্ত্রী ও শশুর শাশুড়ীরা বেলাল কে মারধর করে। যা বেলাল ফোন করে তার বন্ধুদের কে বিষয়টি জানান। কিন্তু সকালে লোকজন বেলালের শশুর বাড়িতে গিয়ে দেখতে পায় বেলাল শয়নকক্ষে ফ্যানের সাথে শাড়ি পেচিয়ে ঝুলে আছে। এসময় লোকজনের দেয়া খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে ফ্যান থেকে লাশ নামানো হলে লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। যার জন্য হত্যা সন্দেহে নিহত বেলালের সাবেক স্ত্রী ও শশুর শাশুড়ীকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেয়া হয়।

এবিষয়ে নিহত যুবক বেলাল হোসেনের পিতা আব্দুল মতিন বলেন, আমার ছেলেকে হত্যা করে তার স্ত্রী ও শশুর শাশুড়ীরা তাদের ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। আমি হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। যাতে করে অন্যরা এমন জঘন্য কাজ করতে সাহস না পায়।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমি সহ সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করা হয়েছে, প্রাথমিক ভাবে এঘটনা কে হত্যা বলে মনে হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31