IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে বিবাদমান জমি নিয়ে দু-পক্ষের মারামারি, আহত ৩

রাণীনগরে বিবাদমান জমি নিয়ে দু-পক্ষের মারামারি, আহত ৩

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে বিবাদমান জমিতে ধান রোপণকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে মারামারির ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে রাণীনগর থানায়। ঘটনাটি ঘটেছে উপজেলার গুয়াতা গ্রামে।

আহতরা হলেন, রেশমা বিবি (৪০) ও তার ছেলে রিমন হোসেন (১৭) এবং প্রতিপক্ষ সামসুজ্জামান সামু (৭০)। আহতদের মধ্যে সামসুজ্জামান সামু ও রিমন হোসেন চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরেছে। তবে রেশমা বিবি বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

রেশমা বিবি ও তার ছেলে রিমন জানান, তার স্বামী আব্দুস সালাম একজন মানসিক প্রতিবন্ধী। তার নামে গুয়াতা মৌজায় প্রায় ৮ শতাংশ জমি রয়েছে। ২০২৪ সালে এলাকার প্রভাবশালী ব্যক্তি ছামছুজ্জামান কৌশলে মাত্র ২ লাখ ৫০ হাজার টাকায় নিজের নামে রেজিস্ট্রি করে নেন, যদিও জমিটির প্রকৃত বাজারমূল্য প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা। পরবর্তীতে ছামছুজ্জামান জমিটি আরেক ব্যক্তি রিপনের কাছে হস্তান্তর করে। এতে প্রতারিত হয়ে আমরা আদালতে একটি মামলা দায়ের করি। এছাড়াও জমি উদ্ধারের জন্য ২০২৪ সালের নভেম্বরে নওগাঁ সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগও করেছি।

সম্প্রতি গত ১৬ আগস্ট সকালে ছামছুজ্জামান ও তার সহযোগী এনামুল হক জোরপূর্বক ওই জমিতে ধান রোপণের চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছামছুজ্জামান আমার চুল ধরে মাটিতে ফেলে দেয়। এ সময় তার সহযোগী এনামুল সহ কয়েকজন এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায় ছামছুজ্জামানের হাতে থাকা লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করলে রক্তাক্ত জখমের শিকার হই। মাকে বাঁচাতে এগিয়ে গেলে ছেলে রিমনকেও মারধর করে, এতে তার শরীরের বিভিন্ন স্থানে সিলাফোলা ও রক্তাক্ত জখম হয়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা মা–ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।

অপরদিকে ছামছুজ্জামান সামু বলেন, রেশমার স্বামী আব্দুস সালাম আমার কাছে তার জমি বিক্রি করেছে। সেই জমি আমি দামুয়া গ্রামের রিপনের নিকট বিক্রি করেছি। রিপন আমাকে ওই জমিটি চাষাবাদের জন্য বর্গা দিয়েছে। সেই জমিতে আমি ধান রোপণ করতে গেলে সালামের বউ রেশমা ও ছেলে রিমন আমাকে বাধা দিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে আমার মাথা ফাটিয়ে দেয়। এবং আমার একটি হাতও গুরুত্বর জখম হয়। এব্যাপারে জমির বর্তমান মালিক রিপন ও আমি থানায় একটি অভিযোগ করেছি।

এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, বিবাদমান জমি নিয়ে মারপিটের ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31