IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুমিল্লায় বিয়ে করতে গিয়ে বরকে ১৫ লাখ টাকা জরিমানা

কুমিল্লায় বিয়ে করতে গিয়ে বরকে ১৫ লাখ টাকা জরিমানা

ধূমকেতু নিউজ ডেস্ক : কুমিল্লার লালমাই উপজেলার ছোট বিজরা গ্রামে সম্প্রতি বিয়ে করতে এসে কনের পরিবারের হাতে আটকা পড়লেন কাতারপ্রবাসী এক যুবক। পরে স্থানীয়দের সালিশে তার কাছ থেকে নগদ অর্থ, চেক, সোনা ও মোবাইলফোন রেখে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পেরুল উত্তর ইউনিয়নের ছোট হাড়গিলা গ্রামের বাসিন্দা শেখ রাসেল (২৬) নামের ওই প্রবাসীর বিয়ে ঠিক হয়েছিল ছোট বিজরা গ্রামের মাদ্রাসাছাত্রী ফারহানা আক্তার মুন্নীর (১৫) সঙ্গে। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলেও কনের বাড়ির গেটে হঠাৎ স্থানীয় এক ব্যক্তি দাবি করেন, বর আগেই একটি বিয়ে করেছে। এরপর কনের পরিবার বর ও তার স্বজনদের পাশের একটি ঘরে আটকে মারধর করে।

পরে স্থানীয় মুরব্বি ও ইউনিয়ন বিএনপির নেতাদের উপস্থিতিতে বরকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। কনের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, এ টাকা জরিমানা হিসেবে স্থানীয় সালিশের মাধ্যমে নেওয়া হয়েছে।

বর শেখ রাসেল অভিযোগ করে বলেন, “আমি পরিকল্পিত প্রতারণার শিকার হয়েছি। আগে থেকেই আইনজীবীর মাধ্যমে সমঝোতা ছিল। কিন্তু কনের পরিবার আমাকে আটকে চাঁদাবাজির মতো অর্থ আদায় করেছে।”

রাসেলের ছোট ভাই মাহদী হাসান হৃদয় জানান, নগদ ২ লাখ টাকা দেওয়ার পাশাপাশি ৮ লাখ ও ৫ লাখ টাকার দুটি চেক, প্রায় চার ভরি সোনা, একটি আইফোন, একটি অ্যান্ড্রয়েড ফোন ও ট্রলি ভর্তি পোশাক কনের পরিবার রেখে দিয়েছে। এমনকি তাদের কাছ থেকে ৫০ টাকা মূল্যের পাঁচটি খালি স্ট্যাম্পে স্বাক্ষরও নেওয়া হয়েছে।

এ ঘটনায় সালিশে সভাপতিত্বকারী বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আনোয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে স্থানীয়রা বিষয়টিকে ‘মীমাংসা’ করেছে বলে জানায়। পরবর্তীতে বর ও তার স্বজনদের নিরাপদে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31