IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তারাগঞ্জে নগদ টাকা ও হেরোইন উদ্ধার

তারাগঞ্জে নগদ টাকা ও হেরোইন উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর হাজিপাড়া গ্রামে মাদক ব্যবসায় জড়িত এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৯ শে আগষ্ঠ শুক্রবার দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানা পুলিশ ওছপেয়ারার বাবার বাড়িতে অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন মোছা. ওছপেয়ারা বেগম (৩৫) এবং তার স্বামী মো. লুৎফর রহমান (৪০)। তাদের কাছ থেকে ৪.২৫ মিলিগ্রাম হেরোইন এবং নগদ ১০ লাখ ৬১ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওছপেয়ারা বেগম হাজিপাড়া গ্রামের ওসমান গণির মেয়ে, এবং তার স্বামী লুৎফর রহমান গঙ্গাচড়া উপজেলার উত্তর খলেয়া বালাটারি গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে লুৎফর তারাগঞ্জে শ্বশুরবাড়িতে থেকে হেরোইনসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। এই দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। ওছপেয়ারার নামে ১টি ও লুৎফর রহমানের নামে ৩টি মাদক মামলা রয়েছে ।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. এ. ফারুক জানান, “গ্রেপ্তারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমরা এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি।” তিনি আরও জানান, উদ্ধারকৃত টাকা ও হেরোইন মাদক ব্যবসার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31