IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কিশোরগঞ্জে মায়ের সহায়তায় মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা-মা গ্রেফতার

কিশোরগঞ্জে মায়ের সহায়তায় মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা-মা গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক,শহীদুল ইসলাম : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভাড়া বাড়িতে নিজের মায়ের সহযোগিতায় ১২ বছর বয়সী সৎ কন্যাকে দীর্ঘ ১০ মাস ধরে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে কিশোরীর বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

মেয়ের মামার দায়ের করা মামলায় মেয়েটির মা ও সৎ বাবাকে গ্রেফতার করে শনিবার (৩০ আগস্ট) বিকেলে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের গাংবের গ্রামের বাসিন্দা আসাদুল মিস্ত্রির ছেলে রশিদুল ইসলাম (৪০) তার দ্বিতীয় স্ত্রী আঁখি আক্তার(২৮)।

জানা যায়, রশিদুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী আঁখি আক্তার ও ১২ বছর বয়সী সৎ মেয়েকে নিয়ে উপজেলার ব্র্যাক অফিস সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকেন। মেয়ের ইচ্ছার বিরুদ্ধে প্রায় ১০ মাস ধরে ধর্ষণ করছিল ওই সৎ বাবা। তাকে সহযোগিতা করছিল কিশোরীর নিজের মা। প্রায় ৫ মাস আগে ২ মাসের গর্ভবতী হওয়ার ঘটনাও ঘটে । সৎ বাবা ও মা গর্ভনাশক ঔষুধ খাইয়ে কিশোরীকে গর্ভপাত করান।

মেয়েটি তার মামার বাড়িতে বেড়াতে এসে মামা-মামিকে ঘটনা জানালে মেয়েটির মামা বৃহস্পতিবার (২৯ আগস্ট) কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই দিন রাতে পুলিশ অভিযান চালিয়ে মেয়েটির মা ও সৎ বাবা গ্রেফতার করে।

এ বিষয়ে ভুক্তভোগীর মামা সোহাগ ইসলাম বলেন, আমার ভাগিনীকে ১০ মাস ধরে আটকে রেখে তার নিজ মায়ের সহায়তায় সৎ বাবা ধর্ষণ করে আসছিলেন। ৫ মাস আগে সে গর্ভধারণ করলে তাকে ঔষধ সেবন করিয়ে গর্ভপাত করা হয় এসময়ে সে গুরুতর অসুস্থ হয়। আমরা ভুক্তভোগীকে কখনো একা পাইনি সে সব সময়ই চিন্তিত থাকতো। পরে বিষয়টি নিয়ে আমার সন্দেহ হলে আমি তাকে জিজ্ঞেস করলে সে সবকিছু খুলে বলে। পরে আমি থানায় এসে মামলা দায়ের করি।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় কিশোরীটির সৎ বাবা ও মাকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31