IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদক মামলায় ২ জনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদক মামলায় ২ জনের কারাদণ্ড

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় রবিউল ইসলাম (৪০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও পৃথক আরেকটি অস্ত্র মামলায় আকতারুল হক (৩৩) নামে একজনকে ১০ বছর কারাদণ্ড দেন আদালত।

রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ মিজানুর রহমান আলাদাভাবে মামলা দুটির আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।

অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত আকতারুল ইসলাম জেলার ভোলাহাট উপজেলার বড়জামবাড়িয়া গ্রামের মো. এন্তাজ আলীল ছেলে। অন্যদিকে মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামজীবনপুর-কাচারীর আনোয়ার হোসেনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ১৩ জানুয়ারি জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টোলবাড়ি এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড গুলিসহ আকতারুলকে গ্রেপ্তার করে। পরেদিন র‌্যাবের ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই বরুন সরকার ২০২১ সালের ৩১ জানুয়ারি আকতারুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষপ্রমাণের ভিত্তিতে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন।

অপর মামলা এজাহারের বরাত দিয়ে আবদুল ওদুদ আরো জানান, ২০২৩ সালের ১৬ নভেম্বর সদর উপজেলার বটতলাহাট-শান্তিমোড় সড়কের চৌধুরীমোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালায় র‌্যাব। এ সময় একটি অটো রিকশায় তল্লাশী চালিয়ে ১ কেজি ১৩৪ গ্রাম হেরোইনসহ রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরেদিন র‌্যাবের এসআই জাহেদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির এসআই শহীদুল ইসলাম ২০২৩ সালের ২৪ ডিসেম্বও আদালতে অভিযোগপত্র দাখিল করেন । মামলার শুনানি শেষে আদালত এই দণ্ড প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31