ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াপীরের ডাংগা নামক স্থানে নির্মম ভাবে হত্যা কান্ডের ঘটনায় নিহত ইরফান হোসেন বাবুর পিতা শফিকুল ইসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারী চালিত অটোভ্যান প্রদান করা হয়েছে।
সোমবার (১সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা তার বাবার হাতে ভ্যানটি তুলে দেন। এ সময় উপজেলার অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই রাতে সয়ার ইউনিয়নের বুড়িরহাট পন্ডিত পাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে ইরফান হোসেন বাবু (১৪) নিখোঁজ হন। পরদিন ২৯ জুলাই সকালে ঘনিরামপুর বুড়াপীরের ডাঙ্গার পাশে পুকুরপাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


