IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালা

নিয়ামতপুরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর)

সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে কর্মশালায় সহযোগিতা করেছে সুইজারল্যান্ড ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর স্থানীয় সরকারের উপপরিচালক টি.এম.এ. মমিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন, নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মো. হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হকসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গোফরইমপ্যাক্ট কর্মসূচির বাস্তবায়ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ, উপজেলার সকল ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও ইএসডিও’র কর্মীবৃন্দ।

স্থানীয় পর্যায়ে সুষম উন্নয়নের লক্ষ্যে রূপকল্প নির্ধারণসহ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব ও প্রযোজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি এন্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ।

প্রধান অতিথি টি.এম.এ. মমিন তাঁর বক্তব্যে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি এ বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে সকল ইউনিয়ন পরিষদকে তাঁর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে ওয়েবসাইটে প্রকাশ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিধি-বিধান, বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ চিহ্নিতকরণ, করণীয় পরামর্শ ও সুপারিশ বিবেচনায় রেখে প্রতিটি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন ওয়াটারএইড বাংলাদেশের স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদী। তিনি বলেন, এই প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ তাঁদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31