IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের চাপায় এক শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের চাপায় এক শিক্ষার্থী নিহত

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলায় স্কুলের মাঠে খেলাধুলার সময় বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় জুনায়েদ জোয়ার্দার (৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জুনায়েদ জোয়ার্দার একই এলাকার লালন জোয়ার্দারের ছেলে। সে স্থানীয় পূর্ব আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ডাম্প ট্রাকটি জব্দ করেছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, স্কুল চলার সময় জুনায়েদ মাঠে খেলা করছিল। এ সময় স্কুলের পাশেই বালুবাহী একটি ডাম্প ট্রাক থামানো ছিল। চালক ডাম্প ট্রাকটি ঘোরানোর সময় পেছনের দিক থেকে জুনায়েদকে ধাক্কা দেয়। এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর ভাষ্যমতে, স্কুল মাঠেই খেলছিল জুনায়েদ। এ সময় ট্রাকটি পেছন দিক থেকে তাকে চাপা দেয়। ট্রাকের কোনো হেলপার ছিল না।

জুনায়েদের স্বজনেরা জানান, জুনায়েদের বাবা রাজধানী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ডাম্প ট্রাকের চালক নিহতের প্রতিবেশী চাচা। ট্রাকমালিকের মধ্যস্থতায় বিষয়টি নিয়ে দুই পক্ষ মীমাংসার চেষ্টা করছেন।

পূর্ব আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সালমা খাতুন বলেন, ‘স্কুলের পাশেই জুনায়েদের বাড়ি। আজ স্কুলে না এসে সে মাঠে খেলছিল। স্কুলড্রেস পরিহিত না থাকায় আমরা তাকে খেয়াল করিনি। জুনায়েদের মৃত্যুতে আমরা শোকাহত।’

এ ব্যাপারে, কুষ্টিয়া সদর থানার হরিনারায়ণপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, ‘ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। এখন পর্যন্ত নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। আমরা জানতে পেরেছি, মালিকপক্ষ ও নিহতের পরিবার বিষয়টি মীমাংসা করার জন্য বসেছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31