IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ইউনিয়ন ভূমি অফিসে রমরমা ঘুষের কারবার, ঘুষ দিলেই কমেযায় খাজনা হার

ইউনিয়ন ভূমি অফিসে রমরমা ঘুষের কারবার, ঘুষ দিলেই কমেযায় খাজনা হার

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীর মিঠাপুর-মথুরাপুর ও পাহাড়পুর ইউনিয়ন ভুমি অফিসে জমির খাজনাকে ঘিরে চলছে রমরমা ঘুষ বাণিজ্য। অভিযোগ উঠেছে,সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভূমি খাজনার হার আর অফিসে বাস্তবে খাজনার হার এক নয়। অফিসে ঘুষের বিনিময়ে কমিয়ে দেওয়া হচ্ছে খাজনা আদায়ের পরিমান।

এছাড়াও অভিযোগ আছে,ভূমি সহকারী ওই কর্মকর্তা স্থানীয় দালালদের মাধ্যমে ঘুষ নিয়ে থাকেন। ফলে সেবা নিতে গিয়ে হয়রানি শিকার হচ্ছে ঐসব ইউনিয়নের লোকজন।
অন্যদিকে বারবার ঘুরেও কাক্ষিত সেবা পাচ্ছে না সাধারণ মানুষরা। অফিসে ঘুষের বিনিময়ে লাখ টাকার খাজনা কয়েক হাজার টাকায় নামিয়ে দেওয়া হচ্ছে।
উপজেলা প্রশাসন বলছে, এসব বিষয়ে তদন্ত চলছে,প্রমান মিললেই নেওয়া হবে ব্যবস্থা।

“* প্রথমে তহশিলদার তিন খতিয়ান মিলে আমার হাতে ৪ লাখ টাকার খাজনার রশীদ দেয়,পরে এক মহুরীকে নিয়ে গেলে ২ লাখ টাকা ঘুষ নিয়ে ২ হাজার ২০০ টাকার খাজনা রশীদ আমার হাতে দেয়।
* তহশিলদার রাসেল হোসেন ঘুষের টাকা লেনদেনের জন্য ঐ অফিসে নিজেই নিয়োগ দিয়েছেন কয়েকজন দালালকে।
* ঘুষ না দিলে মাসের পর মাস হয়রানির শিকার হতে হয় সেবাপ্রত্যাশীদের”

অনুসন্ধানে জানা গেছে, ওই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নাম রাসেল হোসেন। তিনি তার এই অফিসকে ঘুষ বাণিজ্যে পরিনত করেছে। জমির খারিজ,খাজনা প্রদান, নামজারির রেকর্ড সংশোধন সহ সব ক্ষেত্রেই টাকা ছাড়া মিলছে না কোন সেবা। সেবা গ্রহিতাদের খাজনার পরিমান দেখে চুক্তি করা হয় টাকা।

ভূক্তভোগীদের অভিযোগ প্রথমে খাজনা রশীদে টাকার পরিমান বেশী দেখান ওই সহকারী কর্মকর্তা,ঘুষ দিলে খাজনার পরিমান হয়ে যায় কয়েক শত টাকা। আবার ঘুষের টাকা না পেলে মাসের পর মাস হয়রানি হতে হয় সেবাপ্রত্যাশীদের। এসব কাজে ঐ কর্মকর্তার নিয়োগকৃত দালালরা বসেই থাকে সবসময় ওই ইউনিয়ন ভূমি অফিসে। এমন তথ্যের সত্যতাও মিলেছে ওই অফিসে।

ভূক্তভোগী সুজাউল হোসেন বলেন,“আমার শ্বশুরের তিন খতিয়ান মিলে ১৫ শতাংশ জমির খাজনা দিতে গেছিলাম মিঠাপুর ইউনিয়ন ভূমি অফিসে। তিন খতিয়ানে ৬৯ হাজার ৪১৪ টাকার খাজনা রশীদ দেয় ঐ তহশিলদার রাসেল হোসেন, পরে স্থানীয় এক দালালের মাধ্যমে ৩০ হাজার টাকা ঘুষের বিনিময়ে তিন খতিয়ানে ৫৮৪২ টাকার খাজনার অনলাইন রশীদ হাতে পাই আমি। আমাকে ও আমার শ্বশুরকে বেকায়দায় ফেলে কেন ৩০ হাজার টাকা নেওয়া হলো। আমার প্রশ্ন? তারা বলে অটো সফটওয়ার খাজনার পরিমান কম বেশী করার সুযোগ নাই। তাহলে ঘুসের বিনিময়ে কিভাবে কমছে খাজনার হার। আমি সহ আমার মতো সাধারন অনেক কৃষকের কাছ থেকে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে রাসেল হোসেন। আমি এই প্রতারকের বিচার চাই”।

আরেক ভূক্তভোগী ফাতেমা বেগম বলেন,আমি ভূমি অফিসে চেক তুলতে গেছিলাম,জমি রেজিস্ট্রি করবো চেক না হলে জমি রেজিস্ট্রি হবে না। তাই আমি চেক তুলতে গেছি মিঠাপুর ইউনিয়স ভূমি অফিসে আমার কাছে ২৮ হাজা টাকা চাইছে তহশিলদার রাসেল।আমি দিতে পারিনি। ২য় বার যায়ে আমার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে ৫৭১ টাকা চেকে তুলে দিয়েছে আমার হাতে। আমি পরে গিয়ে বলছি স্যার আমার চেকে ৫৭১ টাকা তুলে দেছেন বাঁকী টাকা ফেরৎ দেন,আমি গরীব মানুষ। তারা বলছে তাই কম নিছি আমরা। আমি আমার টাকা ফেরৎ চাই”।

এদিকে ঘুষ দিয়ে সেবা পাওয়ায় এক ভূক্তভোগীর অভিযোগের পেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সোহেল রানা সেখানে তদন্ত করতে গেলে ভূক্তভোগীদের তোপের মুখে পড়েন ওই ভূমি সহকারী কর্মকর্তা রাসেল হোসেন। এমন একটি ভিডিও ক্লিপ স্থানীয় এক সাংবাদিকের হাতে এলে অনুসন্ধানে নামা হয় কয়েকজনজন সাংবাদিক। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন ভূক্তভোগীর সাথে কথা বলা হয়। পাওয়া যায় তার নামে বিভিন্ন ঘুষ দুর্নীতির বিস্তর অভিযোগ। কেউ চাইলেন ঘুষের টাকা ফেরত আবার কেউ চাইলেন বিচার। তবে অতিরিক্ত জেলা প্রশাসকের তদন্ত ১৫ দিন পার হলেও অভিযুক্ত রাসেল হোসেনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

মথুরাপুর ইউপির তৌহিদ হোসেন বলেন,“ আমার কাছে তিন খতিয়ান মিলে প্রথমে ৪ লাখ টাকার রশীদ দেয়,পরে এক মহুরীকে নিয়ে গেলে ২ লাখ টাকা ঘুষ নিয়ে ২ হাজার ২০০ টাকার খাজনা রশীদ আমাকে দেয়। এই তহশিলদার এখনো কিভাবে এখানে আছে।ওর তো চাকরি থাকার কথা নয়। সেদিন এডিসি স্যার সময় স্বল্পতার কারনে আমাদের সময় দিতে পারে নি। সেদিন প্রায় ৪০-৫০ জন ভুক্তভোগী তাদের অভিযোগ নিয়ে আসছিলো এই মিঠপিুর ইউনিয়ন ভূমি অফিসে।

সচেতন মহলের প্রতিনিধি ফজলে মওলা, বকুল, নাজমুল সহ বেশ কয়েকজ ব্যক্তি বলেন, মিঠাপুর ইউনিয়ন ভূমি অফিসে কেউ খাজনা দিতে গেলে প্রথমে মৌখিকভাবে বিশাল অংকের একটা কথা বলে ঐ ব্যক্তিকে ভয় দেখায়। পরে তার ঘুষের বিনিময়ে তার চেয়ে কম টাকার খাজনার চেক হাতে ধরিয়ে দেন। এগুলো ঠিক না। প্রশাসনের তদারকির মাধ্যমে
এগুলো রোধ করা সম্ভব।

তবে ঘুষ নেওয়া বিষয়ে মিঠাপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার অভিযুক্ত রাসেল হোসেন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয় নি।
এসব ঘুষ দুর্নীতির বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনির কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত জেলা প্রশাসক স্যার তদন্ত করছে তদন্ত রিপোর্টে ওনার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমানিত হয়,সেই মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তদন্ত প্রতিবেদন ও ঘুষ দুর্নীতির বিরুদ্ধে ওই অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রাসেল হোসেনের বিরুদ্ধে এখন পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা বলেন,আমরা যে বিষয়টা অভিযোগ পেয়েছিলাম,আমি নিজে সেটা তদন্ত করছি। এখনো কাজ চলমান আছে। এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে, সেখানে অনলাইন ভুমি উন্নয়ন কর বিষয় ছিলো,আমরা ভূমি উন্নয়ন প্রকল্পে চিঠি লিখেছি। সেটার রিপ্লে পাওয়ার পর আমরা বুঝতে পারবো,যে বিষয়টা কি এবং তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। এর বাহিরে আর কিছু বলতে পারছি না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31