ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় “ক্ষুধা ও দরিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে-সুযোগ প্রান্তজনে’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে ও বাঘা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চলনায় বক্তব্য রাখেন মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রনজু, বাঘা পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মনিরুল ইসলাম, বাঘা প্রেস ক্লাব সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবা অধিদপ্তর থেকে উপকারভোগী প্রায় শতাধিক নারী-পুরুষ।


